পশ্চিমবঙ্গ

পুলিশি হেপাজতে এবার সোদপুরের রাস্তায় হাঁটানো হলো তীর্থঙ্করকে

২০২১এ নির্বাচন পরবর্তী হিংসা মামলায় পুলিশি হেপাজতে ডিম থেরাপীর পর এবার সোদপুরের রাস্তায় হাঁটানো হলো তীর্থঙ্করকে

নিজস্ব সংবাদদাতা : ২০২১ সালে বিধানসভা ভোটের ঠিক পরেই আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা। বিজেপি প্রাথীর নির্বাচনী এজেন্ট জয় সাহার বাড়িতে যে সশস্ত্র হামলা হয়েছিল, অভিযোগ সে সময়ে পুলিশ বিষয়টিকে কোনও গুরুত্ত্ব না দিয়ে বরং বিজেপি নেতা কর্মীদেরই অকারণ মামলায় গ্রেপ্তার করেছিল, বাড়ি ছাড়া হতে হয়েছিল আক্রান্ত জয় সাহাকেও। চলতি বছরে পানিহাটী সহ গোটা রাজ্যে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি , আর নতুন সরকার গঠনের পরেই ২০২১ সালে ঘটে যাওয়া নির্বাচন পরবর্তী হিংসার ঘটনাগুলির তদন্ত শুরু করেছে পুলিশ, এবং পানিহাটীতে জয় সাহার বাড়িতে যে সশস্ত্র হামলা হয়েছিল সে বিষয়ে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন জয় সাহা, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ গ্রেপ্তার করেছে পরিতোষ দাস, সজল সাউ,পিন্টু ভৌমিক, চ্যাং, পালোর, ভোলা সহ পানিহাটী পৌরসভার পৌরপ্রধান পরিষদ, গত বিধানসভা নির্বাচনে পানিহাটী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে। তাকে গ্রেপ্তারের দিনেই ডিম থেরাপীকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছিলো খড়দহ থানা এলাকায়, আর আজ তদন্তের স্বার্থে ধৃত তীর্থঙ্করকে নিয়ে আসা হয় ২০২১ সালের ১৮ই এপ্রিল রাতে যে অঞ্চলটি কেঁপে উঠেছিল দুষ্কৃতী তান্ডবে, সেই এলাকায়।
ডিম থেরাপীর পর এলাকায় ঘোরানো, বিচার প্রক্রিয়ার মাঝে আর কি কি হবে জানা নেই, তবে বিজেপি নেতা জয় সাহার মন্তব্য, ছেলে নিজের পেপার প্রায়শ্চিত্ত করছে, ছাড় পাবেন না বাবা, মানে পানিহাটীর ৫ বারের বিধায়ক নির্মল ঘোষও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *