পশ্চিমবঙ্গ

SIR হয়রানি ও হকার উচ্ছেদের বিরুদ্ধে বারাসতে মহামিছিলে সেলিম, ডাক বৃহত্তর আন্দোলনের

মাত্র ১টি আসন পেয়েও কিন্তু সরকারের DDD বা "ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট" নীতি, রান্নার গ্যাস সহ পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি এবং রাজ্য জুড়ে রেলওয়ে স্টেশনগুলিতে অস্থায়ী হকার উচ্ছেদের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পথে রয়েছে সিপিআইএম সহ বাম দলগুলি। এদিন বামেদের প্রতিবাদ মিছিলে চোখে পড়ার মতো জনসমাবেশ দেখা গেলো উত্তর ২৪ পরগনার জেলা শহর বারাসতে।

৭এ নিউজ ডেস্ক: নির্বাচনী বিপর্যয় সামাল দিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) অবস্থা শেষ পর্যন্ত কি দাঁড়াবে, সেটা বোধহয় এখনও জানেন না স্বয়ং প্রতিষ্ঠাতা নেত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) স্বয়ং। ২৯৪এর মধ্যে ৮০টি আসন পেয়েও তৃণমূলের যখন টালমাটাল পরিস্থিতি, সেখানে মাত্র ১টি আসন পেয়েও কিন্তু সরকারের DDD বা “ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট” নীতি, রান্নার গ্যাস সহ পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি এবং রাজ্য জুড়ে রেলওয়ে স্টেশনগুলিতে অস্থায়ী হকার উচ্ছেদের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পথে রয়েছে সিপিআইএম সহ বাম দলগুলি। এদিন বামেদের প্রতিবাদ মিছিলে চোখে পড়ার মতো জনসমাবেশ দেখা গেলো উত্তর ২৪ পরগনার জেলা শহর বারাসতে (Barasat)। তীব্র দাবদাহ উপেক্ষা করে মিছিলে দলের কর্মী- সমর্থকদের সাথে পা মেলালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম (Md.Salim), গার্গী চ্যাটার্জী, পলাশ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে সেলিম বলেন- SIR এ নাম বাদ পড়া সাধারণ নাগরিকদের যে ভাবে হয়রান করা হচ্ছে, তা কিছুতেই মেনে নেওয়া হবে না, পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে পুনর্বাসন ছাড়া কোন রেল স্টেশন থেকেই হকার উচ্ছেদ করা যাবে না, এর জন্য যত দূর এবং যত কঠিন আন্দোলন করতে হয়, তা করতে বাম কর্মী -সমর্থকেরা প্রস্তুত। তাই সরকার গঠনের পর থেকেই কিন্তু বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চ একাধিক ইস্যুতে সরগরম। আগামীতে হকার উচ্ছেদ অভিযান  কোন পথে এগোয় কিংবা পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে কি নিত্য প্রয়োজনীয় জিনিসে কোপ পড়তে পারে ? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *