কামারহাটীতেই বিধায়ক মদন মিত্রের গাড়িতে হামলা, ‘চোর চোর’ স্লোগান,গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হলো ইট-ডিমও
শুধু ভাঙচুরই নয়, অভিযোগ ,বিক্ষোভকারীরা তাঁর গাড়ির দিকে লক্ষ্য করে ডিম এবং ইট ছুড়ে মারে। এই আকস্মিক হামলার ঘটনার পরে রাতেই ফেসবুক লাইভে উপস্থিত হয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে মদন মিত্র দাবি করেন, ‘‘আমি একেবারে চোখের সামনে থেকে মৃত্যুকে দেখে ফিরে এসেছি।’’

মধ্যরাতের এক উত্তপ্ত বিক্ষোভের মুখোমুখি কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। অভিযোগ , তাঁর চলন্ত গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। শুধু ভাঙচুরই নয়, অভিযোগ ,বিক্ষোভকারীরা তাঁর গাড়ির দিকে লক্ষ্য করে ডিম এবং ইট ছুড়ে মারে। এই আকস্মিক হামলার ঘটনার পরে রাতেই ফেসবুক লাইভে উপস্থিত হয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে মদন মিত্র দাবি করেন, ‘‘আমি একেবারে চোখের সামনে থেকে মৃত্যুকে দেখে ফিরে এসেছি।’’
এই চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ও আলোড়নের সৃষ্টি হয়েছে । উল্লেখ্য যে, রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা, বর্তমান বিধায়ক এবং প্রাক্তন বিধায়কদের বিরুদ্ধে একের পর এক আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। এরই প্রেক্ষাপটে অনেক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার মতো ঘটনা ঘটছে। ঠিক সেই অস্থির পরিস্থিতির মধ্যেই গত শনিবার মধ্যরাতে মদন মিত্রের গাড়ির ওপর এই হামলা ও ডিম ছোড়ার ঘটনাটি ঘটল।



