পশ্চিমবঙ্গ

বঙ্গে BJP’র একাধিপত্য,TMC দলের নাম বদলানোর নিদান সজল ঘোষের

গেরুয়া আবির মেখে, মিষ্টি মুখ করে বঙ্গের দিকে দিকে বিজয়োল্লাসে মেতেছেন পদ্ম শিবিরের কর্মী-সমর্থকরা। শহর এবং শহরতলীর নানান অলিগলিতে কিংবা রাজপথে চলছে বিজেপির বিজয় মিছিল, উঠছে জয় শ্রীরাম স্লোগান। এককথায়  উচ্ছসিত বিজেপি কর্মী-সমর্থকেরা। আর রাজ্যজুড়ে যখন বিজেপির বিজয়রথ অব্যাহত, তখন বরানগর কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন নির্বাচনে জনতা বনাম মমতার লড়াই হয়েছে।

৭ এ নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে উঠেছে গেরুয়া (BJP) ঝড়। উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গেও তৃণমূলের একাধিক শক্ত ঘাঁটিতে ফুটেছে পদ্ম ফুল। রাজ্যের প্রাক্তন শাসক দলের একের পর এক হেভিওয়েট প্রার্থী কার্যত দুরমুশ হয়ে গিয়েছেন বিজেপি প্রার্থীদের কাছে। তাই সবমিলিয়ে ২০২৬ এর বিধানসভা নির্বাচন যে রাজ্যে পালাবদল ঘটাতে চলেছে সেটি বলাই বাহুল্য। গেরুয়া আবির মেখে, মিষ্টি মুখ করে বঙ্গের দিকে দিকে বিজয়োল্লাসে মেতেছেন পদ্ম শিবিরের কর্মী-সমর্থকরা। শহর এবং শহরতলীর নানান অলিগলিতে কিংবা রাজপথে চলছে বিজেপির বিজয় মিছিল, উঠছে জয় শ্রীরাম স্লোগান। এককথায়  উচ্ছসিত বিজেপি কর্মী-সমর্থকেরা। আর রাজ্যজুড়ে যখন বিজেপির বিজয়রথ অব্যাহত, তখন বরানগর কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন নির্বাচনে জনতা বনাম মমতার লড়াই হয়েছে। প্রসঙ্গত,  বরানগরে (Baranagar) সজল ঘোষ ১৬ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তবে ফল বেরোনোর আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন – “তৃণমূল দলটার নাম পরিবর্তন করে ‘মুসলিম লীগ পার্ট ২’ করে দিক।” সেই সঙ্গে বরানগর পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্য্যালয়ে ভাঙচুর চালানোর যে অভিযোগ উঠেছে পদ্ম শিবিরের কর্মীদের বিরুদ্ধে সেই প্রসঙ্গে সজল জানান – এ হেন ঘটনা তিনি সমর্থন করেন না। অভিযুক্তরা তার দলের হলেও এই ঘটনার তীব্র নিন্দা করছেন তিনি।রাজ্যে পালাবদল শুধু সময়ের অপেক্ষা। সরকার গঠনের পথে বিজেপি। তার মাঝেই চলছে বিজেপি শিবিরের বিজয়োৎসব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *