কলকাতা

অবশেষে অন্তরাল থেকে বেরোলেন অরূপ, মেসি-কান্ডে হাজিরা দিলেন বিধাননগর দক্ষিণ থানায়

৪ ঠা মে বঙ্গে পালাবদল হতেই মেসি কান্ডে নয়া মোড় আসে। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধানগর থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু। মেসি-ইভেন্টের টিকিট কালোবাজারি করা, মাঠে ক্ষমতার অপব্যবহার করা সহ একাধিক অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। আর শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে তলবই সার। পরপর তিনবার হাজিরা এড়ান তিনি।

৭এ নিউজ ডেস্ক: অবশেষে অন্তরাল থেকে বেরিয়ে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তদন্তকারী অফিসারদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। তিন ঘন্টারও বেশি সময় পর থানা থেকে বেরিয়ে যান অরূপ। জানা গিয়েছে, সমস্ত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটিই ভিডিওগ্রাফি করা হয়েছে।আগামী ২২ তারিখ ফের তাঁকে তলব করেছে পুলিশ।

২০২৫ সালের ১৩ ই ডিসেম্বর।কলকাতার (Kolkata) যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্টকে (Messi Event) কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ‘সর্বকালের সেরা’ ফুটবলারকে চাক্ষুষ করতে রীতিমতো চড়া দামে টিকিট কেটে মাঠে উপস্থিত হন মেসি ভক্তরা। তবে মেসি মাঠে থাকার গোটা সময়ই তাকে ঘিরে ছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর শাগরেদরা। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। দেদার ভাঙচুর চালানো হয় স্টেডিয়ামেও। আর এই বেনজির বিশৃঙ্খলার ঘটনায় গ্রেপ্তার করা হয় ওই ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তকে। ১ মাসেরও বেশি সময় কারাবাস হয় তারঁ। আর সেই সময় তীব্র সমালোচনার মুখে পড়ে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন অরূপ।

তবে ৪ ঠা মে বঙ্গে পালাবদল হতেই মেসি কান্ডে নয়া মোড় আসে। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধানগর থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু। মেসি-ইভেন্টের টিকিট কালোবাজারি করা, মাঠে ক্ষমতার অপব্যবহার করা সহ একাধিক অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। আর শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে তলবই সার। পরপর তিনবার হাজিরা এড়ান তিনি। কার্যত বেপাত্তা হয়ে যান সুরুচি সংঘের পুজোর ‘সর্বময় কর্তা।’ তবে তার মাঝে গ্রেপ্তারির আশঙ্কায় রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আর শর্তসাপেক্ষে পেয়েও যান। উল্লেখ্যযোগ্য বিষয় হলো, কোর্টের শর্ত ছিল মেসি কান্ডের তদন্তে সহযোগিতা করতে হবে অরূপকে। তবে সহযোগিতা তো দুরস্ত, থানায় হাজিরাও দেননি তিনি। এদিন তৃতীয়বারের জন্য হাজিরা এড়ানোর পর মঙ্গলবার আলটিমেটাম দেয় পুলিশ। স্পষ্ট জানানো হয়,থানায় উপস্থিত না হলে পরবর্তীতে তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হবেন উর্দিধারীরা। আর সেই হুঁশিয়ারির পর আজ বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। আগামীতে কোন পথে এগোয় মেসি কান্ডের তদন্ত সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *