কোটি টাকা প্রতারণার অভিযোগ সোহমের বিরুদ্ধে, চারু মার্কেট থানায় দায়ের হলো অভিযোগ
কৌশিক কর্মকার নামক একটি ব্যক্তি সোহমের নামে আর্থিক প্রতারণা এবং হুমকি দেওয়ার মতো অভিযোগ জানিয়েছেন। কৌশিকবাবু জানিয়েছেন, তিনি সোহমের মালিকানাধীন সংস্থা সোহম এনটারটেনমেন্টে ব্যবসায়িক বিনিয়োগ করার উদ্দেশ্যে সোহমকে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা প্রদান করেছিলেন। জানা গেছে যে, মূলত ‘লাল সুটকেসটা দেখেছেন?’ নামক একটি চলচ্চিত্রে সোহম অভিনয় করবেন— এই প্রতিশ্রুতি বা শর্তের ভিত্তিতেই ওই বিশাল অংকের টাকা দেওয়া হয়েছিল।
নিজস্ব সংবাদদাতা : এবার কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠলো তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এদিন চারু মার্কেট থানায় সোহমের বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কৌশিক কর্মকার নামক একটি ব্যক্তি সোহমের নামে আর্থিক প্রতারণা এবং হুমকি দেওয়ার মতো অভিযোগ জানিয়েছেন। কৌশিকবাবু জানিয়েছেন, তিনি সোহমের মালিকানাধীন সংস্থা সোহম এনটারটেনমেন্টে ব্যবসায়িক বিনিয়োগ করার উদ্দেশ্যে সোহমকে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা প্রদান করেছিলেন। জানা গেছে যে, মূলত ‘লাল সুটকেসটা দেখেছেন?’ নামক একটি চলচ্চিত্রে সোহম অভিনয় করবেন— এই প্রতিশ্রুতি বা শর্তের ভিত্তিতেই ওই বিশাল অংকের টাকা দেওয়া হয়েছিল। তবে সেই ছবিটি আর নির্মিত হয়নি এবং সোহম সেই চলচ্চিত্রে অভিনয়ও করেননি। ফলে পরবর্তীতে কৌশিক যখন তার বিনিয়োগ করা টাকা ফেরত চান, তখন সোহম নিজেকে একজন বিধায়ক হিসেবে পরিচয় দিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি দেন বলে অভিযোগ। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রতারণা সহ অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ ধারায় আইনগত পদক্ষেপ গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে এবং দায়ের করা অভিযোগে সোহমের বিরুদ্ধে বেশ কিছু জামিনঅযোগ্য ধারাও যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানা গিয়েছে , অভিযোগকারী কৌশিক কর্মকার এবং সোহমের মধ্যে যে চুক্তিটি হয়েছিল, সেই চুক্তির প্রক্রিয়ায় সোহমের সংস্থা বেশ কিছু ভুয়া ও জাল নথি ব্যবহার করে প্রতারণা করেছিল।
তবে এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন সোহম, সে শুটিং করতে গিয়ে নিউটাউনে রেস্তোরা মালিককে মারধর করা হোক বা আর্থিক প্রতারণা। এই মাত্র কদিন আগেও সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রায় একই ধরণের একটি গুরুতর অভিযোগ উঠেছিল। অভিযোগকারী ব্যক্তি হলেন একজন চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস,তার অভিযোগ, একটি চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করার প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম হিসেবে ১৫ লক্ষ টাকা নেওয়ার পরেও সোহম কোনোভাবেই শ্যুটিংয়ে উপস্থিত হননি।আরও অভিযোগ, যখন প্রযোজক তাঁর পাওনা টাকা ফেরত চেয়েছেন, তখন সোহম উল্টো তাঁকে হুমকি দিয়েছেন।



