বরানগর কাণ্ডে নয়া মোড়, এবার আক্রান্ত ব্যবসায়ীর বিরুদ্ধেই থানায় অভিযোগ
বরানগরের ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় এবার উঠে এলো অন্য তথ্য। যে ব্যক্তির বারাসতের ফ্ল্যাটে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজের জন্য বরাত নিয়েছিলেন ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ,সেই ব্যক্তি পেশায় আইনজীবী স্নেহাশীষ চ্যাটার্জীর পাল্টা অভিযোগ, তার ফ্ল্যাটে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজের জন্য ৩ লাখ ৯০ হাজার টাকা নিয়েও পুরো কাজ করেনি সুদীপ্ত ঘোষ।
বরানগরে (Baranagar) ব্যবসায়ীকে মারধোরের ঘটনায় এবার নয়া মোড়। এবার আক্রান্ত ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের নামেই বরানগর থানায় অভিযোগ দায়ের করা হলো। বরানগরের ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় এবার উঠে এলো অন্য তথ্য। যে ব্যক্তির বারাসতের ফ্ল্যাটে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজের জন্য বরাত নিয়েছিলেন ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ,সেই ব্যক্তি পেশায় আইনজীবী স্নেহাশীষ চ্যাটার্জীর পাল্টা অভিযোগ, তার ফ্ল্যাটে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজের জন্য ৩ লাখ ৯০ হাজার টাকা নিয়েও পুরো কাজ করেনি সুদীপ্ত ঘোষ। তার আরো অভিযোগ, তৃণমূল নেতা শংকর রাউতের নাম করে সুদীপ্ত ঘোষ তাকে হুমকিও দিত। দিনের পর দিন এই ঘটনা চলার পর বাধ্য হয়ে তিনি শংকর রাউতের সঙ্গে যোগাযোগ করেন। এই ঘটনার সঙ্গে শংকর রাউতের এবং রাজনীতির কোনো যোগাযোগ নেই। গোটা ঘটনায় ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের নামে থানায় অভিযোগ দায়ের করেছে আইনজীবী স্নেহাশীষ চ্যাটার্জি ও তৃণমূল নেতা শঙ্কর রাউত। এখন দেখার বরানগরে ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধোরের ঘটনায় কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।



