কলকাতা

বিদায়বেলাতেও খেল দেখাচ্ছে শীত, ফের শীর্ষে কল্যাণী

বিদায়বেলাতেও খেল দেখাচ্ছে শীত। এদিন ফের দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়লো কল্যাণী শহর।তাপমাত্রা ছিল ১৩° সেলসিয়াস। সেই সঙ্গে কলকাতাতেও তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২° কম। 

বিদায়বেলাতেও খেল দেখাচ্ছে শীত। এদিন ফের দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়লো কল্যাণী শহর।তাপমাত্রা ছিল ১৩° সেলসিয়াস। সেই সঙ্গে কলকাতাতেও তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২° কম।

বিগত কয়েকদিন ধরেই দিনের বেলাতে রীতিমতো রোদের রংবাজি থাকলেও, রাতের দিকে ঘটছে পারদ পতন। গায়ে সামান্য শীত পোশাক না জড়ালেই যেন নয়। আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রায় উল্লেখ্যযোগ্য কোনো পরিবর্তন হবে না। আগামী ৭ দিনে মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্যজুড়ে। তবে রাজ্য থেকে এখনই যেহেতু সম্পূর্ণভাবে শীতের আমেজ বিদায় নেবার কোনো সম্ভাবনা নেই তাই সকালের দিকে কুয়াশার দাপট থাকার পূর্বাভাস মিলছে হাওয়া অফিসের তরফে। এদিন সকালের দিকে দার্জিলিং এবং পূর্ব মেদিনীপুরে অগভীর কুয়াশা ছিল।সেই সঙ্গে আগামী দুদিনে দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

তাই সবমিলিয়ে লাস্ট ল্যাপে রেশ কম থাকলেও রাতের তাপমাত্রা মাঝে মধ্যেই জানান দিচ্ছে শীতের উপস্থিতি। রয়েছে কুয়াশার পূর্বাভাসও।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *