পশ্চিমবঙ্গভিডিও

পানিহাটীর বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে তৃণমূলী বিক্ষোভ

আগরপাড়ায় প্রচারে বেরিয়ে তৃণমূলের রোষে পড়লেন পানিহাটীর বিজেপি প্রার্থী রত্না দেবনাথ

নিজস্ব সংবাদদাতা : নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার তৃণমূলের রোষে পড়লেন পানিহাটীর বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আপাত শান্ত পানিহাটী বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থীদের নির্বাচনী প্রচার নির্বিঘ্নেই সম্পন্ন হচ্ছে। এমনকি প্রচারে বেরিয়ে মুখোমুখি হওয়ায় সিপিআইএম প্রার্থী কলতান দাসগুপ্ত এবং পানিহাটীর পৌরপ্রধান সোমনাথ দে`র একে অপরের প্রতি সৌজন্য বিনিময়ের ছবিও আমরা দেখেছি পানিহাটীতে। কিন্তু এদিন ছন্দপতন ঘটলো। বুধবার সকালে পানিহাটী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আগরপাড়ায় ইলিয়াস রোড এলাকায় প্রচার চলাকালীন আচমকাই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী ও কর্মী সমর্থকেরা। এলাকার মহিলারা বিজেপির প্রচার যাত্রার পথ আটকে তাদের উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান দিতে থাকলে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপি কর্মীদের অভিযোগ, তারা প্রার্থীর সঙ্গে ৬ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন। তারা শান্তিপূর্ণ ভাবেই বাড়ি বাড়ি প্রচার সারছিলেন। সেই সময় বেশ কিছু তৃণমূল সমর্থক মহিলা তাদের ওপর কোনওরকম প্ররোচনা ছাড়াই চড়াও হয়। আর এই ঘটনায় নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন পানিহাটীর বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। বুধবার সকালে আগরপাড়ায় তাকে প্রচার করতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। রত্না দেবনাথ আরো জানান, ”তৃণমূলের থ্রেট কালচার বাহিনী, গুণ্ডা বাহিনী এসে তাকে আক্রমণ করে। আশা কর্মীরাও তাকে এবং তার সাথে থাকা কর্মী-সমর্থকদের আক্রমণ করে। প্রথমে তাদের প্রচার যাত্রায় বাধা দেবার পাশাপাশি জয় বাংলা স্লোগান তুলে তাদের অ্য়াটাক করেছিল। এই ঘটনায় তার গায়ে আঘাত লেগেছে। তবে তার সঙ্গে থাকা কর্মী-সমর্থকদের বেশী আঘাত লেগেছে। যদিও এভাবে তাকে থামানো যাবে না, ওদের সবাইকে জেল খাটিয়ে ছাড়বেন বলে হুঁশিয়ারী দিয়েছেন পদ্ম প্রার্থী রত্না দেবনাথ।

অন্যদিকে এই ঘটনায় পাল্টা বিজেপিকে নিশানা করে পানিহাটীর তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ জানান,বিজেপি প্রার্থীর সঙ্গে কয়েকজন বহিরাগত ছিলেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলে এলাকায় গিয়ে কুৎসা রটাচ্ছিলেন। তখনই তৃণমূলের কর্মীরা তাদের প্রশ্ন করেন এভাবে বাইরের লোক নিয়ে এসে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কেন বলা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *