পশ্চিমবঙ্গ
মনোনয়নপত্র জমা দিলেন মীনাক্ষী মুখার্জী
শ্রীরামপুর মহকুমাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন উত্তরপাড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জী
নিজস্ব সংবাদদাতা : ২১`র বিধানসভা নির্বাচনে জীবনে প্রথমবার নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমে নন্দীগ্রাম কেন্দ্রে প্রতিদ্বন্দীতা করতে হয়েছিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে। আর ২৬`র বিধানসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উত্তরপাড়া (Uttarpara) কেন্দ্র থেকে লড়ছেন বামেদের তরুণ তুর্কী মীনাক্ষী মুখার্জী (Minakshi Mukherjee)। নাম ঘোষণা হবার পর থেকেই সিপিআইএম (CPIM) প্রার্থী হিসেবে প্রচারে ঝড় তুলে নিবিঢ় জনসংযোগের মাধ্যমে উত্তরপাড়াবাসীর ঘরের মেয়ে হয়ে উঠছেন মীনাক্ষী। আর এদিন তুমুল উৎসাহিত প্রচুর কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত মিছিলের মধ্যে দিয়ে শ্রীরামপুর মহকুমাশাসকের দপ্তরে পৌঁছে নিজের মনোনয়নপত্র জমা দিলেন উত্তরপাড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জী।



