দেশ

১০ দিনে ৪র্থ বার মূল্যবৃদ্ধি পেট্রল ও ডিজ়েলের,কলকাতায় বেড়ে কত হলো ?

এক দিনের ব্যবধানে আবারও দেশজুড়ে বাড়লো পেট্রল ও ডিজ়েলের দাম, ১০ দিনে ৪র্থ বার মূল্যবৃদ্ধি,মাথায় হাত সাধারণ মানুষের

নিজস্ব সংবাদদাতা : মূল্যবৃদ্ধি অব্যাহত পেট্রল এবং ডিজ়েলের (Price Hike of Petrol & Disel)। শনিবারের পর সোমবার আবারও দেশ জুড়ে বাড়লো পেট্রল এবং ডিজ়েলের দাম। একদিনের ব্যবধানে গোটা দেশের সাথে সাথে শহর কলকাতাতেও বেড়েছে পেট্রল ও ডিজ়েলের দাম। কলকাতায় (Kolkata) লিটার প্রতি ২.৮৭ টাকা বেড়ে পেট্রলের নতুন দাম হয়েছে ১১৩.৫১ টাকা এবং ডিজ়েলের দাম লিটার প্রতি ২.৮০ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ৯৯.৮২ টাকা। উল্লেখ্য, চলতি মাসেরই ১৫ তারিখ থেকে পেট্রল এবং ডিজ়েলের দাম ক্রমবর্ধমান। ১৫ই মে দেশজুড়ে পেট্রোলের দাম লিটার প্রতি তিন টাকা বেড়েছিলো। এরপর ১৯ মে ফের ৯০ পয়সা করে এবং ২৩ মে ৮৭ পয়সা করে বাড়ে পেট্রোলের দাম। আর তারপরেই সোমবার ২৫মে আবারও ২.৮৭ টাকা করে মূল্যবৃদ্ধি হওয়ায় মাত্র ১০ দিনে টানা চার বার বেড়ে ফের মহার্ঘ হলো জ্বালানি। আর জ্বালানির দাম বাড়লে স্বাভাবিকভাবেই তার সরাসরি প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য,পরিবহন সহ সামগ্রিক বাজারদরের উপরে। ফলে পেট্রল-ডিজেলের এহেন লাগাতার মূল্যবৃদ্ধির জেরে দৈনন্দিন জীবনযাপনের ব্যয়ও অগ্নিমূল্য হওয়ার আশঙ্কায় মাথায় হাত সাধারণ মানুষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *