ঝাঁটা হাতে বারাসত থানা চত্বর সাফাই অভিযানে বড়বাবু সহ অন্যান্য পুলিশ কর্মীরা
থানা চত্বরের আনাচ কানাচ ব্লিচিং ছড়িয়ে, জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলেন বড়বাবু ও অন্যান্য পুলিশ কর্মীরা। থানা চত্বরে জমে থাকা দুর্ঘটনাগ্রস্থ বাইক থেকে শুরু করে গাছের পাতা, অন্যান্য আবর্জনা নিজের হাতে পরিষ্কার করে থানা সহ পুরো বারাসত এলাকা পরিষ্কার, আবর্জনা মুক্ত রাখার বার্তা দিলেন আই সি বারাসত সৌম্য দে।

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে সরকার পরিবর্তনের সাথে সাথে দেখা যাচ্ছে এমন অনেক ছবি, যা ১মাস আগেও কল্পনা করা যেত না। যেমন ধরুন লাঠি, বন্দুক ছেড়ে ঝাঁটা হাতে পুলিশ। সমাজের আবর্জনা, মানে চোর, ডাকাত, বিভিন্ন ধরণের দুষ্কৃতীদের গরাদে পুড়ে গোটা সমাজটাকে পরিষ্কারের কাজ অবশ্যই পুলিশের। তা বলে ঝাঁটা হাতে থানা চত্বর পরিষ্কার ? না বাঙালী মনে করতে পারছে না এ দৃশ্য আগে কখনও দেখেছে কি না। আর সেই না দেখা দৃশ্যই এদিন অবাক দৃষ্টিতে দেখলো বারাসতবাসী, যখন বারাসত থানা চত্বর সহকর্মীদের নিয়ে ঝাড়ু দিতে নামলেন স্বয়ং থানার বড়বাবু সৌম্য দে নিজে। থানা চত্বরের আনাচ কানাচ ব্লিচিং ছড়িয়ে, জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলেন বড়বাবু ও অন্যান্য পুলিশ কর্মীরা। থানা চত্বরে জমে থাকা দুর্ঘটনাগ্রস্থ বাইক থেকে শুরু করে গাছের পাতা, অন্যান্য আবর্জনা নিজের হাতে পরিষ্কার করে থানা সহ পুরো বারাসত এলাকা পরিষ্কার, আবর্জনা মুক্ত রাখার বার্তা দিলেন আই সি বারাসত সৌম্য দে।



