বিক্ষোভের মুখে সাংসদ সৌগত রায়, ‘চোর চোর’ স্লোগান, ছোঁড়া হলো ডিমও
আজ তার থানায় আসার খবর চাউর হতেই বেশ কিছু মানুষ জমায়েত হয় থানার বাইরে, আর কাজ সেরে সৌগত রায়ের গাড়ি থানার বাইরে আসতেই, গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা, সৌগতবাবুকে উদ্দেশ্য করে চোর স্লোগান দিতেও শোনা যায় এবং ডিম ছোড়া হয় বলেও অভিযোগ।পরে বিশাল পুলিশ বাহিনী পৌছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
নিজস্ব সংবাদদাতা : এবার উত্তর দমদম বিধানসভা এলাকায় নিমতা থানায় বিশেষ কাজে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। তাকে দেখার সাথে সাথেই ‘চোর’ বলে স্লোগান দিতে থাকেন উত্তেজিত জনতা , এমনকি ভিড়ের মধ্যে থেকে বর্ষীয়ান সাংসদকে লক্ষ্য করে কাঁচা ডিমও ছোড়া হয়। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এদিন নিমতা -বিরাটী এলাকায় তৃণমূল কর্মীদের উপর হামলার বিষয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গেছিলেন সৌগতবাবু। ২০০৯ সাল থেকে তিনি এ এলাকার সাংসদ। বহুবার নানা কাজে এসেছেন নিমতা থানায়। আর আজ তার থানায় আসার খবর চাউর হতেই বেশ কিছু মানুষ জমায়েত হয় থানার বাইরে, আর কাজ সেরে সৌগত রায়ের গাড়ি থানার বাইরে আসতেই, গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা, সৌগতবাবুকে উদ্দেশ্য করে চোর স্লোগান দিতেও শোনা যায় এবং ডিম ছোড়া হয় বলেও অভিযোগ।পরে বিশাল পুলিশ বাহিনী পৌছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। অবশেষে, পুলিশের আঁটসাঁট নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে কোনোমতে সংসদ সৌগত রায় এলাকা ছাড়েন।
আর নিজের বিধানসভা এলাকাতেই এহেন বিক্ষোভের মুখে পরে ,পুরো ঘটনাটাই বিজেপির পরিকল্পিত আক্রমণ বলে অভিযোগ করেছেন প্রবীণ সংসদ সৌগত রায়, তবে বিজেপির তরফে জানানো হয়েছে, এ ঘটনার সাথে তাদের কোনও সম্পর্ক নেই, যা ঘটেছে, সাধারণ মানুষের দীর্ঘ দিনের রাগের বহিঃপ্রকাশ।
তবে বর্ষীয়ান সংসদকে ঘিরে ধরে বিক্ষোভের ঘটনাটিকে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। বরং তাদের অভিযোগ, বিক্ষোভরত জনতার মধ্যে বিজেপির কর্মী-সমর্থকেরাও ছিলেন, তাদের মদতেই সাধারণ মানুষ এমন ঘটনা ঘটিয়েছে।


