কলকাতা

অর্জুন সিং থেকে শঙ্কর ঘোষ – গঠিত হলো শুভেন্দুর মন্ত্রিসভা, বাদ পড়লেন রুদ্র-রত্না-সজল

এক রাজকীয় এবং জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের এই প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা পূর্ণাঙ্গরূপে আত্মপ্রকাশ করলো - কলকাতার লোক ভবনে আয়োজিত এই বিশেষ ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নতুন করে আরও ৩৫ জন মন্ত্রী তাঁদের মন্ত্রিত্বের শপথ বাক্য পাঠ করলেন।

নিজস্ব সংবাদদাতা :  গত ৯ মে ব্রিগেডে যখন শুভেন্দু অধিকারী প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর সরকারি দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেই মাহেন্দ্রক্ষণে তাঁর সাথে মাত্র পাঁচজন মন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু—এই পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত সেই প্রাথমিক কোর কমিটির সদস্যদের মধ্যে ইতিপূর্বেই তাঁদের নিজ নিজ দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছিল। আর আজ নব্য গঠিত বিজেপির মন্ত্রিসভার একটি বড়মাপের সম্প্রসারণ সম্পন্ন হলো। এক রাজকীয় এবং জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গরূপে আত্মপ্রকাশ করলো রাজ্যের এই প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা।
কলকাতার লোক ভবনে আয়োজিত এই বিশেষ ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নতুন করে আরও ৩৫ জন মন্ত্রী তাঁদের মন্ত্রিত্বের শপথ বাক্য পাঠ করলেন।
আজ ১৩ জন সদস্য পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন – 

  • তাপস রায় (মানিকতলা)
  • মনোজ ওরাওঁ (কুমারগ্রাম)
  • অর্জুন সিংহ (নোয়াপাড়া)
  • গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ)
  • দীপক বর্মণ (ফালাকাটা)
  • শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর)
  • অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ)
  • স্বপন দাশগুপ্ত (রাসবিহারী)
  • জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)
  • কল্যাণ চক্রবর্তী (খড়দহ)
  • শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)
  • অজয় পোদ্দার (কুলটি)
  • দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)
    অন্যদিকে, স্বতন্ত্র (স্বাধীন) দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন
  • মালতি রাভা রায় (তুফানগঞ্জ)
  • রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)
  • ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)
    এছাড়াও, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন
  •  অশোক দিন্ডা (ময়না)
  • কৌশিক চৌধুরী (রায়গঞ্জ)
  • জুয়েল মুর্মু (হবিবপুর)
  • হরেকৃষ্ণ বেরা (তমলুক)
  • শান্তনু প্রামাণিক (ভগবানপুর)
  • মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ)
  • উমেশ রাই (হাওড়া উত্তর)
  • পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর)
  • ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর)
  • দিবাকর ঘরামি (সোনামুখী)
  • নাদিয়ারচাঁদ বাউড়ি (পারা)
  • গার্গী দাস ঘোষ (কান্দি)
  • অমিয় কিস্কু (নয়াগ্রাম)
  • কলিতা মাজি (আউশগ্রাম)
  • বিরাজ বিশ্বাস (করণদিঘি)
  • সুমনা সরকার (বলাগড়)
  • আনন্দময় বর্মণ (মাটিগাড়া-নকশালবাড়ি)
  • বিশাল লামা (কালচিনি)
  • দীপঙ্কর জানা (কাকদ্বীপ)

মন্ত্রীতালিকার দিকে চোখ রাখলে দেখা যাবে, যারা প্রথমবারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের যেমন মন্ত্রিসভায় রাখা হয়েছে ঠিক তেমনভাবেই দীর্ঘদিনের লড়াকু বিজেপি বিধায়কদেরও নিরাশ করেননি শুভেন্দু অধিকারী। প্রথমবারের মতো বিধায়ক হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন বিধাননগর থেকে নির্বাচিত, পেশায় চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়, আউশগ্রাম থেকে নির্বাচিত কলিতা মাঝি। তেমনই বিজেপির লড়াকু নেতা দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দারকেও পূর্ণমন্ত্রীর আসন দেওয়া হয়েছে।
তবে কে, কোন দপ্তরের দায়িত্ব পালন করবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, নবান্ন সূত্রের খবর অনুযায়ী, চলতি সপ্তাহের বুধবারেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হতে পারে কে, কোন দপ্তরের দায়িত্ব পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *