পশ্চিমবঙ্গ

বর্ষা আসছে, নিকাশি নিয়ে উদ্বিগ্ন পানিহাটীর বিধায়ক রত্না দেবনাথ

এদিন এক অনুষ্ঠানে এসে নির্দিষ্ট করে বর্ষা কালে পানিহাটীর জমা জলের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, কারণ অন্যান্য বছরের এই জুন-জুলাই মাসে পানিহাটি জুড়ে মূল নিকাশী নালাগুলিকে পরিষ্কার করা হয়, এবার সে উদ্যোগ দেখা যাচ্ছে না, ফলে বাড়ছে জল জমার আশংকা। অন্য দিকে গত নির্বাচনের মুখে ঢাক ঢোল বাজিয়ে শুরু হয়েছিল সারা পানিহাটী জুড়ে পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরীর কাজ, কিন্তু সরকার বদলের পর সেই সমস্ত কাজ শিকেয়।

৭এ নিউজ ডেস্ক: ফের পানিহাটীর (Panihati) বেহাল পৌর পরিষেবা নিয়ে মুখর হলেন সদ্য নির্বাচিত বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। এদিন এক অনুষ্ঠানে এসে নির্দিষ্ট করে বর্ষা কালে পানিহাটীর জমা জলের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, কারণ অন্যান্য বছরের এই জুন-জুলাই মাসে পানিহাটি জুড়ে মূল নিকাশী নালাগুলিকে পরিষ্কার করা হয়, এবার সে উদ্যোগ দেখা যাচ্ছে না, ফলে বাড়ছে জল জমার আশংকা। অন্য দিকে গত নির্বাচনের মুখে ঢাক ঢোল বাজিয়ে শুরু হয়েছিল সারা পানিহাটী জুড়ে পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরীর কাজ, কিন্তু সরকার বদলের পর সেই সমস্ত কাজ শিকেয়। চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আর আবর্জনার কথা পানিহাটীতে দাঁড়িয়ে যত কম বলা যায়, ততই ভালো, জঞ্জাল যন্ত্রনা নেই, এমন একটাও এলাকা চোখে পড়বে না কোথাও। আর রত্নাদেবী জানালেন, তিনি সমস্ত বিষয়গুলি নিয়েই চিন্তিত, অবিলম্বে তিনি ব্যবস্থা নেবেন এই অরাজক অবস্থা থেকে পানিহাটীর বাসিন্দাদের মুক্ত করতে। পানিহাটীর পৌর পরিষেবা নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে সেই পরিস্থিতি কবে কাটে সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *