পশ্চিমবঙ্গ

একটা ফর্মেই মা-মেয়ে বা শাশুড়ি-বউমা-?অন্নপূর্না যোজনা নিয়ে নতুন আপডেট দিলো রাজ্য সরকার

, একই পরিবারের প্রত্যেক মহিলাকে আলাদাভাবে পৃথক কোনো ফর্ম গ্রহণ করার প্রয়োজন নেই। কারণ সংশ্লিষ্ট ফর্মটির মধ্যেই একাধিক অ্যাকাউন্টের তথ্য প্রদানের পর্যাপ্ত ব্যবস্থা বা জায়গা রাখা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে যোজনা। রাজ্য সরকার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী , ইতিমধ্যেই প্রায় ২৮ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা । আর এই মুহূর্তে জোরকদমে চলছে এই প্রকল্পের আবেদন বা ফর্ম ফিলাপ করার প্রক্রিয়া। অনলাইন এবং অফলাইন – দুই পদ্ধতিতেই চলছে ফর্মফিলাপ। তবে আবেদনকারীদের মনে আবেদনের পদ্ধতি নিয়ে বেশকিছু প্রশ্ন দাঁনা বেঁধেছে, আর এবার আবেদনের ব্যস্ততার মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
প্রশ্ন ছিল, যদি একই পরিবারের একাধিক নারী সদস্য যদি অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে চান তাহলে কি একটা ফর্মেই হবে, নাকি আলাদা ফর্ম লাগবে ? – অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, একই পরিবারের প্রত্যেক মহিলাকে আলাদাভাবে পৃথক কোনো ফর্ম গ্রহণ করার প্রয়োজন নেই। কারণ সংশ্লিষ্ট ফর্মটির মধ্যেই একাধিক অ্যাকাউন্টের তথ্য প্রদানের পর্যাপ্ত ব্যবস্থা বা জায়গা রাখা হয়েছে। একটি পরিবারের অন্তর্ভুক্ত বিভিন্ন নারী সদস্য যেমন— শাশুড়ি, বউমা, মেয়ে কিংবা ননদ, তাঁরা সবাই মিলে ওই একটি মাত্র ফর্মই ফিলাপ করতে পারবেন। তাই এই কাজের জন্য চারটি আলাদা আলাদা ফর্ম সংগ্রহ করার কোনো দরকার নেই।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *