কলকাতা

Railway Station Shop License: রেলস্টেশনে দোকান খুলতে গেলে কী কী লাইসেন্স লাগে? কীভাবে আবেদন করবেন?

রেলের তরফে জানানো হয়েছে, স্টেশনের অবস্থান, প্ল্যাটফর্মের গুরুত্ব, যাত্রীদের যাতায়াতের সংখ্যা এবং দোকানের আকারের উপর ভাড়া নির্ভর করে। সাধারণভাবে একটি চা, কফি, খাবার কিংবা বইয়ের দোকানের খরচ ৫০ হাজার টাকা থেকে শুরু।

নিজস্ব সংবাদদাতা : রেল স্টেশনে হকার উচ্ছেদ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে নেটপাড়া। রেলের জমিতে বসে ব্যবসা করা নিয়ে কার্যত দুই ভাগ বাঙালি, যদিও বেশীরভাগ বাঙালী মনে করেন পরিচ্ছন্নতা ও অতিরিক্ত জায়গা দখল না করে স্টেশনে হকার বসলে কোনও অসুবিধা নেই। আর আমাদের দেশে বেকারির যে সমস্যা রয়েছে, তাতে এই হকারীকে অনুচিত বা বেআইনিও বলা মুশকিল। এখন প্রশ্ন হলো কি ভাবে স্টেশন চত্বরে দোকান করলে সেটাকে আর বেআইনি বলে যখন তখন উৎখাত করা যাবে না।
আসুন জেনে নেয়া যাক রেলের সেই নির্দিষ্ট নিয়মাবলী- 

  • প্রথমত কি ভাবে আবেদন করবেন ?
    প্ল্যাটফর্মে দোকান কিংবা স্টলের জন্য IRCTC-র ওয়েবসাইটে গিয়ে অন লাইনে আবেদন করতে হবে। সাইটটি হল https://www.ireps.gov.in/ , এই ওয়েবসাইটে টেন্ডার দেখতে পাবেন।
  • দ্বিতীয়ত কখন আবেদন করতে পারবেন ?
    প্ল্যাটফর্মে দোকান বা স্টলের জন্যে IRCTC-র তরফে টেন্ডার বিজ্ঞপ্তি জারি হয়। তখন টেন্ডার ডকুমেন্ট ডাউনলোড করে নিতে হবে। সাথে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এবং EMD বা আর্নেস্ট মানি ডিপোজিট জমা করতে হবে। এই প্রক্রিয়াটি অনলাইন এবং অফলাইনে করা যাবে। বিডিং বা দরপত্র প্রক্রিয়ায় সর্বোচ্চ যোগ্য দরদাতাই লাইসেন্স পাবেন।
  • তৃতীয় প্রশ্ন – ভাড়া কত ?
    রেলের তরফে জানানো হয়েছে, স্টেশনের অবস্থান, প্ল্যাটফর্মের গুরুত্ব, যাত্রীদের যাতায়াতের সংখ্যা এবং দোকানের আকারের উপর ভাড়া নির্ভর করে। সাধারণভাবে একটি চা, কফি, খাবার কিংবা বইয়ের দোকানের খরচ ৫০ হাজার টাকা থেকে শুরু।
  • চতুর্থ প্রশ্ন – লাইসেন্সের জন্য আবেদন করতে হলে কি কি নথি লাগবে ?
    উত্তর হলো যিনি প্ল্যাটফর্মে দোকান বা স্টল দিতে চান, তাঁর আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, বিগত কয়েক বছরের ITR (ইনকাম ট্যাক্স রিটার্ন) নথি দিতে হয়। এছাড়া পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবসায়িক নথি। পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে ও কোনও গুরুতর পুলিশি রেকর্ড থাকা চলবে না।

এটাই হলো ভারতীয় রেলের যে কোন প্লাটফর্মে বসে ব্যবসা করার ন্যূনতম মাপকাঠি। এখন প্রশ্ন, এই বিপুল অংকের ভাড়া ও লাইসেন্স ফি মিটিয়ে হকারেরা কি আদৌ তাদের পশরা নিয়ে বসতে পারবেন স্টেশন চত্বরে ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *