দেশ

কাজে এলো না সোনমের আর্তি, ফের CJP’র ওপর পুলিশি আক্রমণ!

তাঁর আবেদন পূরণ করার আশ্বাস না দেওয়া হলে তিনি অনির্দিষ্টকালের জন্যই তাঁর অনশন চালিয়ে যাবেন- এমনটাই জানিয়েছেন সোনম। আর সেই আবহে এদিন রাতে ফের আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। সেই সঙ্গে সিজেপিকে লক্ষ্য করে ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেলও। অন্যদিকে পুলিশের ওপর ইটবৃষ্টির অভিযোগ উঠেছে সিজেপির বিরুদ্ধে।

৭এ নিউজ ডেস্ক: প্রথমে সোনমের আর্তি আর গভীর রাতেই ফের সিজেপির ওপর অতর্কিতে নেমে এলো পুলিশি আক্রমণ। আর সিজেপির (CJP) সদস্য সহ আন্দোলনকারী এবং দিল্লি পুলিশ অর্থাৎ ছাত্র এবং আইনরক্ষকদের একপ্রস্থ সংঘর্ষে ফের উত্তাল রাজধানীর রাজপথ। প্রসঙ্গত, গতকাল ২৫ তম দিনে পড়েছে সোনম ওয়াংচুকের ( Sonam Wangchuk) অনশন কর্মসূচি। আর আপাতত দিল্লি হাইকোর্টের নির্দেশে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন লাদাখের সমাজকর্মী। সেখান থেকে একটি ভিডিওবার্তায় সোনম জানিয়েছেন মন্ত্রী থেকে সাংসদ সহ অন্যান্যরা বারংবার তাঁকে তাঁর অনশন প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন। আর তাদের সেই অনুরোধকে সম্মান জানিয়ে তিনিও অনশন ভাঙার পথে হাঁটতে রাজি তবে তার জন্য তিনি সরকারের কাছে দুটি আবেদন করেছেন। এক,নিটের প্রশ্নপত্র ফাঁস কান্ডের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এবং একাধিক কেন্দ্রীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে দেশের শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে সিজেপির তরফে যে আন্দোলন চলছে যন্তরমন্তরে সেখানে আন্দোলকারীদের ওপর বলপ্রয়োগ যাতে না করা হয় এবং দুই তাদের বিরুদ্ধে অযথা যাতে এফআইআর না রুজু করা হয়।

তাঁর আবেদন পূরণ করার আশ্বাস না দেওয়া হলে তিনি অনির্দিষ্টকালের জন্যই তাঁর অনশন চালিয়ে যাবেন- এমনটাই জানিয়েছেন সোনম। আর সেই আবহে এদিন রাতে ফের আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। সেই সঙ্গে সিজেপিকে লক্ষ্য করে ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেলও। অন্যদিকে পুলিশের ওপর ইটবৃষ্টির অভিযোগ উঠেছে সিজেপির বিরুদ্ধে। আর সেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রুজু করেছে পুলিশ। ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মীদের আহত হবার খবর মিলেছে। রক্তাক্ত সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক উর্দিধারীও। তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই আন্দোলনকারীদের বদনাম করতে পাথর ছুঁড়েছে। ইতিমধ্যেই সাবানা আজমী থেকে শুরু করে হুমা কুরেশি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ককরোচ জনতা পার্টির আন্দোলনে শামিল হয়েছেন। সেই সঙ্গে প্রতিবাদে অংশ নিচ্ছেন পাঞ্জাবের কৃষকরাও। ক্রমেই জোরদার হচ্ছে ককরোচদের আন্দোলন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় আন্দোলকারীরা। আজ নিটের প্রশ্নপত্র ফাঁস ( NEET Scam) কান্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বিজেপি নেতাদের দাবি, বিরোধীরা ছাত্রদের প্রতিবাদ -আন্দোলনকে হাতিয়ার করে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে। সিজেপির আন্দোলনকে রাজনীতিকরা কিভাবে ব্যাখ্যা করবেন তা তাদের বিষয়। তবে আন্দোলনের মূল অভিমুখ যেসব দাবির দিকে সেই সব দাবি কি মান্যতা পাবে ? সুবিচার পাবে নিট প্রশ্নফাঁস কান্ডের পর আত্মহননের পথ বেছে নেওয়া পড়ুয়ারা ? এই সব প্রশ্নের উত্তর কেবল সময়ই দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *