পশ্চিমবঙ্গ

স্কুল শিক্ষকের রহস্যমৃত্যু! চাঞ্চল্য সিউড়িতে, শুরু তদন্ত

সিউড়ির বীরভূম জিলা স্কুলের রসায়নের শিক্ষক ছিলেন মহম্মদ শেরশাহ আফগান। আর সেই কারণেই আফগান স্যার মূলত মুর্শিদাবাদের বাসিন্দা হলেও দীর্ঘ দিন ধরে সিউড়িতে সরকারি কোয়ার্টারে থাকতেন। কিছুদিন আগেই সিউড়ির ইন্দিরাপল্লীতে একটি বাড়ি কিনে সেখানে থাকতে শুরু করেন। স্থানীয় সূত্রে খবর, গত বুধবার থেকেই তাঁরা ওই শিক্ষকের বাড়ির কাছে হালকা পচা গন্ধ পাচ্ছিলেন।

৭এ নিউজ ডেস্ক: এক স্কুল শিক্ষকের রহস্যমৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়ালো সিউড়িতে। এদিন সেই শিক্ষকের নিজের বাড়ি থেকেই তাঁর পচাগলা মৃতদেহ উদ্ধার (Dead Body Recovery) করেছে পুলিশ। জানা গিয়েছে মৃত শিক্ষকের নাম মহম্মদ শেরশাহ আফগান। বয়স ৫৫। এলাকায় তিনি আফগান স্যার হিসেবেই পরিচিত ছিলেন।

সিউড়ির বীরভূম জিলা স্কুলের রসায়নের শিক্ষক ছিলেন মহম্মদ শেরশাহ আফগান। আর সেই কারণেই আফগান স্যার মূলত মুর্শিদাবাদের বাসিন্দা হলেও দীর্ঘ দিন ধরে সিউড়িতে সরকারি কোয়ার্টারে থাকতেন। কিছুদিন আগেই সিউড়ির ইন্দিরাপল্লীতে একটি বাড়ি কিনে সেখানে থাকতে শুরু করেন। স্থানীয় সূত্রে খবর, গত বুধবার থেকেই তাঁরা ওই শিক্ষকের বাড়ির কাছে হালকা পচা গন্ধ পাচ্ছিলেন।এদিন সেই গন্ধ প্রকট আকার ধারণ করলে এলাকাবাসীরাই গন্ধের উৎস সন্ধানে নামেন। সেই সময় আফগান স্যারকে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া না মেলায় খবর দেওয়া হয় তাঁর স্কুলে। বীরভূম জিলা স্কুলের প্রধানশিক্ষক জানিয়েছেন, তিনি ও তাঁর স্কুলের কয়েকজন শিক্ষক এসে খবর দেন পুলিশে। এরপর পুলিশ এসে যন্ত্রের সাহায্যে তালা ভেঙে ভিতরে ঢুকতেই ফাঁস হয় গন্ধের রহস্য। ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় আফগান স্যারের পচাগলা নিথর দেহ।

ইতিমধ্যেই রসায়নের শিক্ষকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তাঁর। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে মৃত্যুর কারণ। অন্যদিকে এদিন স্কুল শিক্ষকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *