পশ্চিমবঙ্গ

বিধানসভা ভোট কামারহাটীতে “মারের বদলা মারের” নিদান মানসের

এবার ভোট আর ফাকা মাঠে নয়, কামারহাটীর ময়দানে হবে "মারের বদলা মার" -বিস্ফোরক মানস মুখার্জী

৭এ নিউজ ডেস্কঃ SIR এর জোটে আটকে রাজ্যের পূর্ণাঙ্গ নির্বাচক তালিকা। তবে এস আই আরের বিরুদ্ধে নয় , এই প্রক্রিয়ায় যে ভাবে বৈধ সাধারণ ভোটারদের নামও তালিকা থেকে বাদ গেছে বা বিচারাধীন রয়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম, তার বিরুদ্ধে লাগাতার আদালতে এবং পথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক থেকে সাধারণ কর্মী, সমর্থক, দরদীদের নিয়ে নিয়মিত ভাবে এই আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা। এদিন যেমন কামারহাটী পৌরাঞ্চলের ERO দপ্তরে CPIM এর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচী পালন করা হলো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, জেলা কমিটির সদস্য ঝন্টু মজুমদার সহ কামারহাটীর প্রাক্তন বিধায়ক মানস মুখার্জী। আর এদিনের জমায়েত থেকে মানস মুখার্জী সরাসরি আক্রমণ শানান রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তিনি দলের কর্মী সমর্থকদের উদ্দেশে আহ্বান জানান “মারের বদলা মারের” জন্য তৈরী হতে, তিনি বলেন এবারের নির্বাচনে আর ছেড়ে কথা বলা হবে না, ভোটার দিন কথা হবে “চোখে চোখ রেখে”।
কামারহাটীর ৩বারের বিধায়ক মানস মুখার্জীকে এই রনংদেহী ভূমিকায় শেষ দেখা গেছিলো ২০১৬র বিধানসভা নির্বাচনের আগে, এবং সেবার শাসক দলের প্রবল চাপের মধ্যেও কামারহাটী আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছিল সিপিআইএম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *