আন্তর্জাতিক

ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় এখনো পর্যন্ত মৃত ৫৮৯! আহত প্রায় ৪৫০০, জারি রয়েছে উদ্ধারকাজ

ভয়ানক ভূমিকম্পের জেরে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সূত্রের খবর, এখনো ধ্বংসস্তুপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন। সেই সঙ্গে ভূকম্পন বিধ্বস্ত ভেনেজুয়েলায় আহতের সংখ্যাটা প্রায় ৪৫০০ এর কাছাকাছি। ফলত আগামীতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৭এ নিউজ ডেস্ক: আর পাঁচটা দিনের মতই স্বাভাবিক ছন্দে চলছিল দক্ষিণ আমেরিকার ছোট্ট শহর ভেনেজুয়েলার (Venezuela Earthquake News) জনজীবন। তবে আচমকাই কাটলো তাল। জোড়া ভূমিকম্পে কেঁপে উঠলো ভেনেজুয়েলা। আর শেষ পাওয়া খবর অনুযায়ী সেই ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে ৫৮৯ জনের।উল্লেখ্য, ভয়ানক ভূমিকম্পের জেরে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সূত্রের খবর, এখনো ধ্বংসস্তুপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন। সেই সঙ্গে ভূকম্পন বিধ্বস্ত ভেনেজুয়েলায় আহতের সংখ্যাটা প্রায় ৪৫০০ এর কাছাকাছি। ফলত আগামীতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন প্রথমে ৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে শহরটি। তার ৩৯ সেকেন্ডের মধ্যে আবারো দুলে ওঠে শহরের একাধিক বাড়ি থেকে রেস্তোরা থেকে শপিং মল। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। জানা গিয়েছে এদিনের ভয়াবহ ভূকম্পনের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং বন্দরশহর লা গুয়াইরায়। বহু বাড়ি ভেঙে পড়েছে সেখানে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক এলাকা। সূত্রের খবর, এদিনের জোড়া ভূমিকম্পের মধ্যে প্রথমটির উৎসস্থল ছিল কারাকাস থেকে ১৬৮ কিলোমিটার দূরের একটি স্থান এবং মরনের ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল দ্বিতীয় কম্পনের উৎসস্থল। ধ্বংস্তুপের নীচ থেকে যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি তাদের বাঁচার আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে। তাই ইতিমধ্যেই উদ্ধারকাজে গতি এনেছে সেদেশের প্রশাসন।

ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকার ছোট দেশটিতে জারি হয়েছে জরুরী পরিস্থিতি। আপাতত বন্ধ রয়েছে বিমান চলাচল।সেই সঙ্গে স্কুলগুলিতেও পঠনপাঠন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ স্কুল ভবনগুলিকেই আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করছে প্রশাসন। অন্যদিকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সেদেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি। অন্যদিকে বিপদের সময় ভেনেজুয়েলার পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্রাজ়িল, পর্তুগাল, কাতার এবং কানাডাও।সবমিলিয়ে এদিনের জোড়া এবং জোরালো ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল ভেনেজুয়েলায়। তবে যুদ্ধকালীন তৎপরতায় জারি রয়েছে উদ্ধারকাজও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *