কলকাতা

দক্ষিনেশ্বরে এসে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিলেন জ্ঞানেশ কুমার

কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

৭এ নিউজ ডেস্ক : রবিবার রাতে তিন দিনের বঙ্গ সফরে এসেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সাথে কমিশনের ফুল বেঞ্চ। আর কলকাতায় পদার্পনের পর থেকেই কালো পতাকা হাতে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগানের সম্মুখীন হয়েছেন তিনি। বিমানবন্দরে নেমে নিউটাউনের হোটেল পর্যন্ত,এমনকি পরের দিন সকালে কালীঘাটে পুজো দিতে গিয়েও একই ঘটনা ঘটে। আর মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন মুখ্য নির্বাচন কমিশনার। সেখানেও এই ঘটনার ব্যতিক্রম হলো না। দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকা এবং বেরোনোর সময়ও জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়, ওঠে গো ব্যাক স্লোগানও। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তায় বিশাল পুলিশ বাহিনী ঘেরাটোপে মুড়ে ফেলা হয় মন্দির চত্বর। মা ভবতারিনীকে পুজো দিয়ে বেরিয়ে যাবার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জ্ঞানেশ কুমার জানান, `কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। পশ্চিমবঙ্গের ভোট হবে অবাধ এবং শান্তিপূর্ণ`।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *