পশ্চিমবঙ্গ
ভাটপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১ দুষ্কৃতী
নির্বাচনী আবহেই আগ্নেয়াস্ত্র সহ ১ দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ভাটপাড়া থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা : ভোটের আবহে ফের খবরের শিরোনামে ভাটপাড়া। ১লা মার্চ থেকে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি ভাটপাড়াতেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, চলছে রুটমার্চও। সেই পরিস্থিতিতেই বেআইনী আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ভাটপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শিবা চৌধুরী। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়ার 28 নম্বর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া বেআইনী আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে আর্মস এ্যাক্ট আইনে মামলা রুজু করে ব্যারাকপুর আদালতে পাঠানোর পাশাপাশি কি কারনে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলো, কোনো চক্রের সাথে জড়িত রয়েছে কিনা, কোথা থেকে আগ্নেয়াস্ত্রটি নিয়ে আসা হয়েছিলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।



