বাংলায় ভোট কবে ? বিকেলের মধ্যে দিনক্ষণ জানাবে কমিশন, তার আগে রইলো কিছু সম্ভাব্য তারিখ
সূত্রের খবর অনুযায়ী, আসন্ন বিধানসভা নির্বাচনে সর্বাধিক তিন দফাতেই ভোটপর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের, যদিও এর আগে ২০২১ এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় নির্বাচন হয়েছিল। তবে চলতি বছর, বিরোধীদেরও দাবি ছিল ২ দফায় ভোট করতে হবে,৩ হলেও সমস্যা নেই তবে ৭-৮ দফা ভোটের পরিপন্থী সব বিরোধী দলই।

আর মাত্র কিছুক্ষনের অপেক্ষা, আজই পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, দিল্লির বিজ্ঞান ভবনে আজ বিকেল ৪টের সময় একটি সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের উপস্থিতিতে হইবে এই বৈঠক। এই বৈঠক থেকেই প্রকাশ করা হবে ভোটের নির্ঘন্ট।
সূত্রের খবর অনুযায়ী, আসন্ন বিধানসভা নির্বাচনে সর্বাধিক তিন দফাতেই ভোটপর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের, যদিও এর আগে ২০২১ এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় নির্বাচন হয়েছিল। তবে চলতি বছর, বিরোধীদেরও দাবি ছিল ২ দফায় ভোট করতে হবে,৩ হলেও সমস্যা নেই তবে ৭-৮ দফা ভোটের পরিপন্থী সব বিরোধী দলই।
জানা যাচ্ছে, পয়লা বৈশাখের পরেই শুরু করে নির্বাচন, প্রথম দফার ভোট হতে চলেছে বাঙালির বর্ষবরণের পরেই। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী সম্ভাব্য ২২, ২৬ ও ৩০ এপ্রিলে হতে পারে নির্বাচন এবং ভোট গণনা হতে পারে ২রা বা ৩রা মে।