পশ্চিমবঙ্গ

ফরেস্ট অফিসের অদূরে কাটা পড়লো একাধিক ম্যানগ্রোভ গাছ ! আপাতত গ্রেপ্তার ২

এদিন সকালে উঠে স্থানীয়রা দেখতে পান সেই অরণ্যের একাধিক গাছ কাটা হয়েছে।অভিযোগ, রাতের অন্ধকারে জেসিবির সাহায্যে গ্রামবাসীদের অজান্তেই নির্বিচারে নদীর চরের মাটিও কাটা হয়েছে। আর এই ঘটনা নজরে আসতেই শোরগোল পড়েছে শিবগঞ্জ এলাকায়।

নিজস্ব সংবাদদাতা: সুন্দরবন (Sunderban) মানেই ম্যানগ্রোভ অরণ্য(Mangrove Forest)। দক্ষিণরায়ের দেশকে বন্যা, ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে এই ধরণের গাছের জুড়ি মেলা ভার। তবে এবার রাতের অন্ধকারে সেই ম্যানগ্রোভ গাছ কেটে ফেলার অভিযোগ উঠলো পাথরপ্রতিমার দক্ষিণ শিবগঞ্জ এলাকায়।

জানা গিয়েছে ফরেস্ট অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে কার্জনক্রিক নদী। আর সেই নদীর তীরেই গড়ে উঠেছে সুবিশাল ম্যানগ্রোভ অরণ্য। এদিন সকালে উঠে স্থানীয়রা দেখতে পান সেই অরণ্যের একাধিক গাছ কাটা হয়েছে।অভিযোগ, রাতের অন্ধকারে জেসিবির সাহায্যে গ্রামবাসীদের অজান্তেই নির্বিচারে নদীর চরের মাটিও কাটা হয়েছে। আর এই ঘটনা নজরে আসতেই শোরগোল পড়েছে শিবগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পার্কিং জোন করার জন্য চরের মাটি ও গাছ কাটা হয়েছে। অন্যদিকে এক গ্রামবাসীর বক্তব্য, কোনো সরকারি উন্নয়নমূলক কাজ করা হলে তা আগে থেকে তাদেরকে জানানো উচিত ছিল। সেক্ষেত্রে সহযোগিতাও করা যেত। তবে স্থানীয়দের অজান্তে এভাবে নির্বিচারে গাছ কাটা হলে তা যে মেনে নেওয়া হবে না একথাই স্পষ্ট করলেন তারা।

আর এই গোটা ঘটনা প্রসঙ্গে যোগাযোগ করা হয়েছিল পাথরপ্রতিমার বিদায়ী বিধায়ক সমীর কুমার জানার সঙ্গে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে ইতিমধ্যেই রাতের অন্ধকারে বেআইনিভাবে গাছ কাটার ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এমনটাই জানিয়েছেন সমীরবাবু। পরবর্তীতে সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে অতি প্রয়োজনীয় ম্যানগ্রোভ গাছের নির্বিচার নিধন নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয় প্রশাসেনের তরফে সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *