বরানগরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ
মঙ্গলবার সকাল থেকেই নিজের নির্বাচনী কেন্দ্রে পৌঁছে প্রচার শুরু করলেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ
নিজস্ব সংবাদদাতা : নির্বাচন কমিশনের তরফে রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি এবং বামফ্রন্ট। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট এবং ১৪৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর সোমবার বিকেলে প্রথম দফার তালিকা ঘোষণা হবার পর থেকেই প্রচারে নেমে পড়েছে বাম শিবিরের প্রার্থীরা, পিছিয়ে নেই গেরুয়া শিবিরের প্রার্থীরাও। বরানগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নির্বাচিত করা হয়েছে সজল ঘোষকে। সোমবার বিকেলে ঘোষণা হবার পরে মঙ্গলবার সকাল থেকেই নিজের নির্বাচনী কেন্দ্রে পৌঁছে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এদিন বরানগর আলমবাজার থেকে প্রচার শুরু করেন তিনি। মাইক হাতে আলমবাজারের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারতে দেখা গেলো সজল ঘোষকে। প্রচার সারতে সারতেই সজল ঘোষ জানান, ৫০ বছরের সমস্যা ২ বছরে মেটানো সম্ভব নয়, কিন্তু শুরুটাতো হোক,একটা সুযোগ এবার তারও দরকার



