পশ্চিমবঙ্গ

ভোট বঙ্গে উদ্ধার লক্ষাধিক টাকা ! টাকার উৎস সন্ধানে তদন্তে আলিপুরদুয়ার থানার পুলিশ

আলিপুরদুয়ারে এক অসমীয়া দম্পতির গাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকা উদ্ধার করলো আলিপুরদুয়ার থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা : ভোটের আবহে রাজ্যে(West bengal) উদ্ধার বিপুল অঙ্কের টাকা। গাড়ির ওপরের অংশ থেকে উদ্ধার হয়েছে একের পর এক নোট। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে(Alipurduar)। এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে অসমের নম্বরপ্লেট দেওয়া একটি গাড়ি আটকান উর্দিধারীরা। সেই গাড়িতে ছিলেন এক অসমীয়া দম্পতি। পুলিশ সূত্রে খবর,তল্লাশি চালাতেই তাদের গাড়ি থেকে উদ্ধার হয়(Money Recovery) নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা।

গাড়ির মালিকের দাবি, তিনি অসমের ব্যবসায়ী। সুপারি বাগান রয়েছে তাঁর। এদিন তিনি এবং তাঁর স্ত্রী এ রাজ্যে ঘুরতে আসেন। সেই সঙ্গে তাঁর আরও দাবি , উদ্ধার হওয়া টাকার সম্পূর্ণটাই তার নিজের। তবে পুলিশ সূত্রে খবর, এত বিপুল পরিমান টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিতে বা কোনো নথি দেখতে পারেননি ওই অসমের বাসিন্দা। রাজ্যে নির্বাচনের(Assembly Election) দামামা বেজে গিয়েছে। আর সেই আবহে বিপুল পরিমান টাকা উদ্ধারের ঘটনার তদন্তে নেমেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। কোথা এল এত বিপুল অঙ্কের টাকা ? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *