কলকাতা

ফের শিরোনামে আরজি কর ,ছেলের চিকিৎসা করাতে এসে লিফটে আটকে মৃত্যু বাবার

লিফটে ওঠার পর, লিফটটি উপর দিকে কিছুটা উঠে নীচে নেমে এসে সজোরে বেসমেন্টে গিয়ে ধাক্কা খায়। অভিযোগ, এই ঘটনা ঘটে যাওয়ার পরেও লিফ্ট থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করার কোনো তৎপরতা দেখা যায়নি। প্রায় ১ ঘন্টারও বেশি সময় আটকে থাকার পরে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

৭ এ নিউজ ডেস্ক : ফের প্রশাসনিক ব্যর্থতার নজির আরজিকর হাসপাতালে। লিফ্ট বিভ্রাটে প্রাণ গেলো এক ব্যক্তির। দমদমের বাসিন্দা বছর ৪০’র অরূপ বন্দ্যোপাধ্যায় এদিন সকালে আরজি কর হাসপাতালে আসেন তাঁর শিশুপুত্রের চিকিৎসা করতে।হাসপাতালের  ট্রমা কেয়ার সেন্টার বিল্ডিংয়ের ২ তলায় ছেলের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সেই মতো, স্ত্রী ও ছেলেকে নিয়ে, লিফটে ৫ তলা থেকে ২ তলায় আসছিলেন তাঁরা। লিফটে উঠতেই ভিত্তিতে আটকে পড়েন তিনি, সেইখানেই মৃত্যু হয় অরূপবাবুর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, লিফটে ওঠার পর, লিফটটি উপর দিকে কিছুটা উঠে নীচে নেমে এসে সজোরে বেসমেন্টে গিয়ে ধাক্কা খায়। অভিযোগ, এই ঘটনা ঘটে যাওয়ার পরেও লিফ্ট থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করার কোনো তৎপরতা দেখা যায়নি। প্রায় ১ ঘন্টারও বেশি সময় আটকে থাকার পরে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অরূপবাবুর এমনটা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ তথ্য। ময়নাতদন্তে মৃতের শরীরের বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে আঘাতের চিহ্ন। রিপোর্ট অনুযায়ী, হৃদপিন্ড, ফুসফুস ও অন্ত্র ফেটে গিয়েছিলো, পাঁজরের সব হার এবং হাতের হার ভাঙা ছিলো , এছাড়াও দেহের ভিতর রক্তক্ষরণ হয়েছিল।

এই মর্মান্তিক ঘটনার পর অভিযোগের আঙ্গুল উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই। দীর্ঘদিনের অভিযোগ, হাসপাতালের বিল্ডিংগুলিতে লিফটের ব্যবস্থা থাকলেও, রক্ষনাবেক্ষনের অভাবে ব্যবস্থা অব্যবস্থায় পরিণত হয়েছে।  এর ফলে প্রতিনিয়তই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে আর আজজের এই ঘটনার পর নজরদারি ও গাফিলতির অভাব মেনে নিতে বাধ্য হলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতিরও সদস্য ও  তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। তিনি জানিয়েছেন, সোমবার রোগী কল্যাণ সমিতির জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে রিপোর্ট তলব করে দেখা হবে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে যাতে এহেন ঘটনা না ঘটে তার দিকেও নজর রাখা হবে বলে আশ্বাস দেন এই বিধায়ক।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই লিফটম্যান সহ বেশকয়েকজনকে থানায় তলব করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *