মমতা ব্যানার্জীর নামে দক্ষিণেশ্বরে পুজো দিলেন মদন মিত্র
দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে মমতা ব্যানার্জীর নামে পুজো দিলেন কামারহাটীর তৃনমুল প্রার্থী মদন মিত্র
নিজস্ব সংবাদদাতা : কামারহাটী বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনেও দল তার উপরে ভরসা রেখেছে। আর প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই অনুগামীদের নিয়ে প্রচারের ময়দানে নেমে পড়েছেন তৃনমুল প্রার্থী মদন মিত্র। বৃহস্পতিবার সকালে তাকে দেখা গেলো দক্ষিনেশ্বর মন্দিরে। এদিন সকাল সকাল পুইজার ডালা হাতে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা সহ কাউন্সিলর অরিন্দম ভৌমিককে সঙ্গে নিয়ে মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন লাভলী বয়।
পুজো দেওয়ার পর মন্দিরে আগত ভক্তদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি তৃণমূল প্রার্থী হিসেবে হাত জোর করে ভোট প্রার্থনাও করলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জয়ের ব্যাপারে নিশ্চিত মদন মিত্র জানালেন, কৌরবদের হারানোর জন্য মমতা ব্যানার্জীর নামে পুজো দিলাম। আর হাতে বর্ণপরিচয় নিয়ে জানালেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত এই বই প্রত্যেক বাড়িতে বাড়িতে দেওয়া হবে।



