কলকাতা

“গুন্ডারাজ খতম করেই জয় আসবে উত্তর দমদমে ” প্রচারে প্রত্যয়ী দীপ্সিতা ধর

বামেরা ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রার্থী তালিকায় নবীন-প্রবীনের এক দারুন মিশেল করেছেন। তালিকায় রয়েছেন বর্ষীয়ান মানস মুখার্জী, বা সদ্য যৌবন উত্তীর্ণ গার্গী চ্যাটার্জী, দেবাশীষ রক্ষিত, ঠিক তার পাশেই জ্বলজ্বল করছে দীপ্সিতা, সায়নদীপ,কলতান,সপ্তর্ষী বা ময়ূখের নাম। লড়াইটা তৃণমূল বিজেপির তৈরী করা একটা নেক্সাসের বিরুদ্ধে, এটা মাথায় রেখেই নিজেদের রণকৌশল সাজাচ্ছেন সিপিআইএমের এই তরুণ তুর্কিরা।

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দমদম কি এবার রং বদলাবে? না ফুল বদলের কথা হচ্ছে না, কারন তৃণমূল-বিজেপির বাইনারি নিয়ে যখন সংবাদ মাধ্যম থেকে শুরু করে পাড়ার চায়ের ঠেক সরগরম, ঠিক তখনই নীরবে নয়, সরবে উত্তর দমদম চষে ফেলছেন বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী ডক্টর দীপ্সিতা ধর। ২০২১ এবং ২০২৪, কোন ভোটেই কিন্তু সিপিআইএম এখানে তাদের মূল ভোট ধরে রাখতে পারে নি, ২০১১র নির্বাচনে দলীয় প্রার্থী রেখা গোস্বামী এ আসনে পেয়েছিলেন ৪২.৬৯ শতাংশ ভোট, ২০১৬তে সেটা বেড়ে হয় ৪৬.৩৮শতাংশ, কিন্তু ২০২১এ সেই ভোটে সরাসরি ভাগ বসায় বিজেপি, ভোট কমে দাঁড়ায় ২১.৪৫শতাংশে, আর বামেদের বাকী ভোট চলে যায় বিজেপির ঝুলিতে। ২০২৪এর লোকসভার নিরিখে ভোট খুব বেশী না কমলেও, দলীয় প্রার্থীকে শেষ করতে হয় ৩য় স্থানেই। ভোট বাক্সের এই কঠিন অংক মাথায় নিয়েই এবার উত্তর দমদমের পথে ভূগোলের কৃতি ছাত্রী দীপ্সিতা। আর শুরু থেকেই উত্তর দমদমের ইতিহাসকে মাথায় রেখে ভূগোলটাকে বুঝে নিতে চেষ্টার কসুর করছেন না দীপ্সিতা। ইতিহাস বলছে এ আসনটিকে তৃণমূল বা সিপিআইএম কেউই তাদের দুর্গ বলে দাবী করতে পারে না, কারণ ২০১১ সালের ১ম নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল, ২০১৬তেই আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় সিপিআইএম, আবার ২০২১, জয়ী হয় তৃণমূল, এবার চতুর্থ নির্বাচনে লড়াই কঠিন জেনেই ভোটের ময়দানে নেমেছেন দলের ছাত্র নেতা দীপ্সিতা। আর শুরু থেকেই যে ভাবে দৃশ্যত মানুষের মধ্যে মিশে যাচ্ছেন সিপিআইএমের কৃষ্ণকলি, তাতে সিঁদুরে মেঘ দেখছেন শাসক দল। এতক্ষন ধরে আপনারা উত্তর দমদম পৌরাঞ্চলের ২২ নম্বর ওয়ার্ডের আলিপুর এলাকার ছবি দেখছেন, তাতে যেভাবে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দীপ্সিতাকে বরণ করে নিচ্ছেন, তাতে আশার আলো দেখছেন বাম কর্মী সমর্থকেরা।

উত্তর দমদমে আর ৫টা অঞ্চলের মতোই রাজ করে কিছু দুষ্কৃতী, তাদের দাপটে সাধারণ মানুষ অতিষ্ঠ, দীপ্সিতার কথায় “আগামী ২৯শে এপ্রিল এই গুণ্ডারাজ খতম করবেন বিধানসভার সাধারণ মানুষেরাই, যারা তার সাথে সর্বদা পথে রয়েছেন” .
বামেরা ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রার্থী তালিকায় নবীন-প্রবীনের এক দারুন মিশেল করেছেন। একদিকে যেমন তালিকায় রয়েছেন বর্ষীয়ান মানস মুখার্জী, বা সদ্য যৌবন উত্তীর্ণ গার্গী চ্যাটার্জী, দেবাশীষ রক্ষিত, ঠিক তার পাশেই জ্বলজ্বল করছে দীপ্সিতা, সায়নদীপ,কলতান,সপ্তর্ষী বা ময়ূখের নাম। লড়াইটা তৃণমূল বিজেপির তৈরী করা একটা নেক্সাসের বিরুদ্ধে, এটা মাথায় রেখেই নিজেদের রণকৌশল সাজাচ্ছেন সিপিআইএমের এই তরুণ তুর্কিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *