কলকাতাভিডিও

পানিহাটীর বিজেপি প্রার্থী আর জি করের নির্যাতিতার মা

সব জল্পনার অবসান,আর জি করের নির্যাতিতার মা`কেই বিধানসভা ভোটে পানিহাটীতে প্রার্থী ঘোষণা করলো বিজেপি

নিজস্ব সংবাদদাতা : মেয়ের বিচার ছিনিয়ে আনবেন-সেই লক্ষেই মাত্র কয়েকদিন আগে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছিলেন। বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশও করেছিলেন। তারপর থেকেই কানাঘুষো চলছিলো। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পানিহাটী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হলেন আর জি কর মেডিকেল কলেজের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ। বুধবার রাতে তৃতীয় দফার তালিকায় রাজ্যের আরও ১৯টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। সকলেরই নজর ছিল পানিহাটী কেন্দ্রের দিকে। দেখা গেলো, জল্পনা সত্যি করে অভয়ার মা-কেই পানিহাটী কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের টিকিট দিল গেরুয়া শিবির। উল্লেখ্য,২০২৪ সালের ৯ই অগাস্ট রাতে আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থাতেই নৃশংসভাবে নির্যাতন করার পর ধর্ষণ ও খুন করা হয় এক চিকিৎসক পড়ুয়াকে। ঘটনার বীভৎসতার শিউরে উঠেছিলো গোটা দেশের মানুষ। বিচারের দাবীতে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিলো রাজ্য তথা দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও। দেশের স্বাধীনতার পর এমন আন্দোলন দেখেছেন বলে মনে করতে পারেননি প্রবীণ মানুষেরাও।

১৪ই অগাস্টের রাত দখলে বিনিদ্র রাত কাটিয়েছেন ৮-৮০,শহর থেকে গ্রাম,নারী-পুরুষ নির্বিশেষে আপামোর রাজ্যবাসী। নৃশংস এই খুনের ঘটনার প্রতিবাদে দিনের পর দিন উই ওয়ান্ট জাস্টিস,জাস্টিস ফর আরজিকর হাজারো কণ্ঠে স্লোগান তোলা হয়। বিচারের দাবীতে অনড় জুনিয়র ডাক্তারদের অনশন থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা আন্দোলনে সামিল হন। সেই ঘটনায় একমাত্র অভিযুক্ত হিসেবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার,পুলিশ এবং সিবিআইয়ের তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে সঠিক বিচারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্যাতিতার বাবা-মা। আর এবার রাজ্যে নারীদের সুরক্ষা নিশ্চিত করতেই বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তৃণমূলের মূলটাকে উপড়ে ফেলার জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, নাম ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবী অভয়ার মা`য়ের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *