পশ্চিমবঙ্গ

বরানগরে প্রচারে এসে কর্মসংস্থানকেই হাতিয়ার করলেন বিমান বসু

বরানগর বাঁচাও যাত্রা কর্মসূচীর মাধ্যমে বামফ্রন্ট চেয়ারম্যানকে নিয়ে প্রচার সারলেন সিপিআইএম (CPIM) প্রার্থী সায়নদীপ মিত্র। DA রাজ্য সরকারী কর্মীদের ন্যায্য প্রাপ্য বলে দাবী বিমান বসুর

নিজস্ব সংবাদদাতা: নির্বাচনের প্রাক্কালে বরানগর বাঁচাও যাত্রা কর্মসূচীর মাধ্যমে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে সঙ্গে নিয়ে ভোটের প্রচার সারলেন বরানগর বিধানসভার সিপিএই এমপ্রার্থী (CPIM) সায়নদীপ মিত্র। এদিন সন্ধ্যায় বর্ষীয়ান বাম নেতা বিমান বসুর উপস্থিতিতে কুটিঘাট ভিক্টোরিয়া স্কুলের সামনে থেকে দুদিনব্যাপী বরাহনগর বাঁচাও যাত্রা কর্মসূচীর শুভ সূচনা হয়। বরানগর জুড়ে ক্রমবর্ধমান দুষ্কৃতীরাজ, তোলাবাজি এবং বেআইনী নির্মাণ বন্ধ করা সহ পৌরসভায় নিয়োগে স্বচ্ছতা,দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন, সারাদিনব্যাপী পানীয় জলের যোগান সুনিশ্চিত করা, খেলাধুলার বিকাশ ঘটানো, পরিকাঠামোর উন্নত করে সরকারী স্কুল বন্ধ না করা,বরানগর রাজ্য সাধারণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করা ইত্যাদি একাধিক দাবী নিয়ে বরানগর বিধানসভার বিভিন্ন অঞ্চল জুড়ে বরাহনগর বাঁচাও পদযাত্রা সংগঠিত হয়। পদযাত্রায় রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএমের(CPIM) রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জী, আরএসপি(RSP) নেতা মুজিবর রহমান, সিপিআইএমের (CPIM) রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য,সিপিআইএমের (CPIM) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য শানু রায়, কিশোর গাঙ্গুলী,ডঃ দীপ্তজিৎ দাস সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব এবং সিপিআইএম (CPIM) কর্মী সমর্থকেরা। প্রচার চলাকালীনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি সহ DA রাজ্য সরকারী কর্মীদের ন্যায্য প্রাপ্য বলে দাবী জানান বিমান বসু।

এছাড়াও ভোটের আগে অমিত শাহের একাধিকবার বঙ্গ সফরের বিষয়ে তাকে বহিরাগত আখ্যা না দেওয়ার পাশাপাশি পানিহাটীর বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সিপিআইএম(CPIM) বিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতেও কোনো মন্তব্য করতে রাজি হননি বামফ্রন্ট চেয়ারম্যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *