খড়দহে TMC কাউন্সিলারকে মেরে নাক ফাটালো CPIM নেতা
ভর দুপুরে চাঞ্চল্যকর ঘটনা, সিপিআইএম বনাম তৃণমূল, তৃণমূল কাউন্সিলারকে মেরে নাক ফাটিয়ে দিলো সিপিএইএম নেতা,উত্তপ্ত খড়দহ
নিজস্ব সংবাদদাতা : তৃণমূল (TMC) কাউন্সিলারকে মেরে নাক ফাটিয়ে দিলো সিপিএইএম (CPIM) নেতা। মঙ্গলবার ভর দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খড়দহে (Khardaha)। জানা গেছে, খড়দহ পৌরসভার ২০ নম্বরে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ সিনহাকে রাস্তায় ফেলে মারধোর করার অভিযোগ বাম নেতা সব্যসাচী চক্রবর্তী ওরফে লেনিনের বিরুদ্ধে। কাউন্সিলর দিলীপ সিনহার অভিযোগ, এদিন রাস্তা দিয়ে যাবার সময় বাম নেতা সব্যসাচীর সাথে তার বচসা হয়। সেই সময়েই সব্যসাচী কাউন্সিলর উপর চড়াও হয়ে তাকে মারধর করে। মারের আঘাতে নাক ফেটে গিয়েছে তার- এমনটাই অভিযোগ খড়দহের ২০ নম্বরে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ সিনহার। যদিও গোটা ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিলেও বাম নেতা সব্যসাচী চক্রবর্তীর দাবী, বচসা চলাকালীন তৃণমূল কাউন্সিলরই প্রথমে তার উপর চড়াও হয়েছে। তাকে ধাক্কা মারার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তৃণমূল কাউন্সিলর দিলীপ সিনহা। কাউন্সিলরই তাকে প্রথমে ঘুষি মেরেছেন। শুধু এদিন নয় দিনের পর দিন উনি অকারনে তার সঙ্গে এবং ওই এলাকার বাসিন্দাদের সঙ্গেও দুর্ব্যবহার করে চলেছেন।
ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। দুই পক্ষকেই থানায় ডেকে নিয়ে আসা হলে, থানার ভেতরেও ফের যুযুধান দুই পক্ষকে একে অপরের উদ্দেশ্যে হুমকী দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খড়দহ থানার পুলিশ।



