কলকাতা

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান, উত্তেজনা হাইকোর্ট চত্বরে

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আইনজীবীর কালো পোশাকে এজলাসে দাঁড়িয়ে ছিলেন সওয়াল-জবাব করেন , তবে সওয়াল-জবাব পর্ব শেষে যখন বেরনোর সময় , তিনি এক এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন। আইনজীবীদের একাংশ তাঁকে দেখতে পেয়েই তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। তাঁদের মধ্যে কেউ কেউ ‘চোর’ বলেও স্লোগান দেন।

নিজস্ব সংবাদদাতা : নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ‘চোর’ স্লোগান, তুমুল উত্তেজনা ছড়াল হাইকোর্ট চত্বরে।
আজ ,বৃহস্পতিবার হাই কোর্টে ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে সওয়াল করার জন্য গিয়েছিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আইনজীবীর কালো পোশাকে এজলাসে দাঁড়িয়ে ছিলেন সওয়াল-জবাব করেন , তবে সওয়াল-জবাব পর্ব শেষে যখন বেরনোর সময় , তিনি এক এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন। আইনজীবীদের একাংশ তাঁকে দেখতে পেয়েই তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। তাঁদের মধ্যে কেউ কেউ ‘চোর’ বলেও স্লোগান দেন। অভিযোগ, ভিড়ের মধ্যে আরও কিছু কুকথা শোনা যায়।
আইনজীবীদের বিক্ষোভের কারণে হাই কোর্টের লবিতে হঠাৎ করেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবী ও পুলিশকর্মীদের তাঁকে নিরাপদে সেখান থেকে বের করে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে, মমতাকে লবি থেকে বের করাই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
তবে এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীদের একাংশের দিকে হাত দেখিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “ওরা আমাকে মেরেছে।”
ইতিমধ্যেই এই ঘটনার তীব্রই নিন্দা করে সমাজমাধ্যমে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *