দেশ

ফের মহার্ঘ পেট্রোল-ডিজেল! বাড়বে কি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও?

কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৯৬ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। অন্যদিকে ডিজেলের দামও লিটারপিছু বেড়েছে ৯৪ পয়সা। আপাতত ১ লিটার ডিজেলের বর্ধিত মূল্য ৯৬ টাকা ৮ পয়সা।আর আজ থেকেই কার্যকর হয়ে গিয়েছে সেই বর্ধিত দাম।

৭এ নিউজ ডেস্ক: আবারো বাড়লো পেট্রোল-ডিজেলের দাম (Hike in Price of Petrol-Disel)। দিল্লি,মুম্বাই,চেন্নাইয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ শহরেই ঊর্ধ্বমুখী এই দুই জ্বালানির মূল্য। কলকাতায় (Kolkata) প্রতি লিটার পেট্রোলের দাম ৯৬ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। অন্যদিকে ডিজেলের দামও লিটারপিছু বেড়েছে ৯৪ পয়সা। আপাতত ১ লিটার ডিজেলের বর্ধিত মূল্য ৯৬ টাকা ৮ পয়সা।আর আজ থেকেই কার্যকর হয়ে গিয়েছে সেই বর্ধিত দাম। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় অস্থির পরিস্থিতির আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর তার সেই বার্তার পর গত শুক্রবারই দেশজুড়ে বেড়েছিল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম দাঁড়ায় ১০৮ টাকা ৭৪ পয়সাতে। আর সেই সময় লিটার প্রতি ডিজেলের দাম ৩ টাকা ১১ পয়সা বেড়ে ৯৫ টাকা ১৩ পয়সা হয়েছিল। আজ থেকে আরও দামী হলো দুই জ্বালানি। উল্লেখ্য, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে আগামী দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কি বাড়তে পারে ? চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। উল্লেখ্য, জ্বালানি সাশ্রয় করতে ইতিমধ্যেই নিজের কনভয়ে গাড়ি কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একই পথে হেঁটেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সবমিলিয়ে দেশবাসীকে পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাসের সংযমী ব্যবহারের বার্তা দিয়েছেন মোদী এবং সেই ‘সাশ্রয়ের’ আবহের মাঝে চলতি মাসে এই নিয়ে দুবার বাড়লো পেট্রোল-ডিজেলের দাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *