পশ্চিমবঙ্গ

সুন্দরবনে বাঘ ও মানুষের ভয়ংকর লড়াই ! শেষমেশ জয় হলো কার ?

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ মৌচাক থেকে মধু সংগ্রহের সময় আচমকাই একটি বাঘ ছাদিক ঢালীকে আক্রমণ করে। কিছু বুঝে উঠে ওঠার আগেই বাঘের থাবায় গুরুতর জখম হয়ে জ্ঞান হারান তিনি। তবে সতীর্থকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন অন্যান্য মৌলীরা।লাঠি-সোটা নিয়ে বাঘের সঙ্গে সম্মুখ সমরে নামেন তারা। শেষমেশ কোনোক্রমে দক্ষিণরায়ের কবল থেকে উদ্ধার করেন ছাদিককে।

৭এ নিউজ ডেস্ক: সুন্দরবন (Sunderban) আর দক্ষিণরায় একে অপরের সমার্থক। সেখানকার বনে রয়্যাল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ। সেই সঙ্গে দোসর ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণপ্রান্তে থাকা সুন্দরবনের নাম শুনলেই এই ধারণাই আমাদের মাথায় আসে। বাঘ-মানুষের লড়াইয়ের কথা শহুরে বাসিন্দাদের কাছে ‘অবাস্তব’ ঠেকলেও, সেখানকার বাসিন্দাদের কাছে কিন্তু এই দ্বৈরথ নতুন নয়। এবার বনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের মুখে পড়লেন এক মৌলি। বেঁচে কি ফিরলেন? আপনাদের কৌতূহল একটু জিইয়ে রেখেই ঘটনার ইতিবৃত্তান্ত আগে জানাই। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে ছাদিক ঢালী নামের এক মৌলি সহ ৭ মৌলি সুন্দরবনের বাতাকাটা জঙ্গলে মধু সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন। আর সেখানেই ঘটে বিপত্তি। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ মৌচাক থেকে মধু সংগ্রহের সময় আচমকাই একটি বাঘ ছাদিক ঢালীকে আক্রমণ করে। কিছু বুঝে উঠে ওঠার আগেই বাঘের থাবায় গুরুতর জখম হয়ে জ্ঞান হারান তিনি। তবে সতীর্থকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন অন্যান্য মৌলীরা।লাঠি-সোটা নিয়ে বাঘের সঙ্গে সম্মুখ সমরে নামেন তারা। শেষমেশ কোনোক্রমে দক্ষিণরায়ের কবল থেকে উদ্ধার করেন ছাদিককে। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় জয়নগর-কুলতলী গ্রামীণ হাসপাতালে।
আহত মৌলীর বাড়ি মৈপিঠ থানার অন্তর্গত নগেনাবাদে।অন্যদিকে ছাদিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার (Kolkata) হাসপাতালে রেফার করেন গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা। কোনো বৈধ অনুমতি ছাড়াই কি ওই মৌলীরা জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখছে বনদপ্তর।গোটা ঘটনায় আতংকের বাতাবরণ নগেনবাদ এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *