পশ্চিমবঙ্গ

পৌর পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন পানিহাটীর বিধায়ক রত্না দেবনাথ

পানিহাটীর বেহাল পরিস্থিতি নিয়ে জেলাশাসকের ও পৌরসভার আধিকারিকদের সঙ্গে জরুরী বৈঠক করলেন বিধায়ক রত্না দেবনাথ

নিজস্ব সংবাদদাতা : পানিহাটী (Panihati) জুড়ে চলছে চরম প্রশাসনিক জটিলতা। পৌরসভায় আসছেন না পৌরপ্রধান থেকে শুরু করে অন্যান্য পৌর প্রতিনিধিরা। উপ পৌরপ্রধান মাঝে মধ্যে এলেও পানিহাটী পৌরাঞ্চল জুড়ে থমকে গেছে পৌর পরিষেবার কাজ। সামনেই আসছে বর্ষা। আর বর্ষা মানেই পানিহাটী জুড়ে বিভীষিকাময় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয় তা বলাই বাহুল্য। সেই সঙ্গে পানিহাটী জুড়ে পৌর পরিষেবার অচলাবস্থার জন্য যত্রতত্র জঞ্জালের স্তুপ এবং বেহাল নিকাশী ব্যবস্থার কারনে অতিষ্ট পানিহাটীর সাধারণ মানুষ। সেই সঙ্গে এই তীব্র দাবদাহের মধ্যেও চলছে পানীয় জলের অপ্রতুলতা। যার ফলে জেরবার পানিহাটীর নাগরিক জীবন। এই পরিস্থিতিতে এদিন পৌরসভায় এলেন পানিহাটীর নব নির্বাচিত বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। পানিহাটীর বেহাল পরিস্থিতি নিয়ে জেলাশাসকের উপস্থিতিতে প্রায় ঘন্টাখানেক জরুরী বৈঠকে করলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার শ্রীকান্ত রায় সহ অন্যান্য সরকারী আধিকারিকদের সাথে।

কিছুদিন আগেই পৌরসভার আধিকারিকদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছিলেন বিধায়ক, সেবার পৌরসভার তরফে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য ৭দিন সময় চাওয়া হয়েছিলো। কিন্তু ৭ দিন পেরিয়ে ১৫ দিন কেটে যাবার পরেও পৌরসভার তরফে পৌরাঞ্চলের নানাবিধ সমস্যার সমাধানের জন্য কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। কবে ঠিক ভাবে কাজ শুরু হবে পানিহাটি পৌরসভায় ? এই প্রশ্ন নিয়েই এদিন আবারও পানিহাটী পৌরসভার বেহাল অবস্থা নিয়ে জেলাশাসকের উপস্থিতিতে পৌরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবার পর পানিহাটীর সদ্য নিৰ্বাচিত বিধায়ক রত্না দেবনাথ জানান, ‘পৌরসভার তরফে এখনো কোনো আশ্বাস পাইনি, তবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কাজ এগোবে।’

আর এদিন পানিহাটী পৌরসভায় উপস্থিত হয়ে অন্নপূর্ণা যোজনার কাজ খতিয়ে দেখেন জেলা শাসক, এর পাশাপাশি পৌরসভার অচলাবস্থা খবর জানতে পেরে উষ্মা প্রকাশ করেন জেলা শাসক শিল্পা গৌরিসারিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *