নিশিরাতে সাদা সাপ, চাঞ্চল্য কালিম্পঙে
কালিম্পঙের তিস্তায় দেখা মিললো বিরলতম সাদা অজগরের, "লিউসিস্টিক" গোত্রের অজগরটিকে যুদ্ধের চেষ্টায় বনদপ্তর
নিজস্ব সংবাদদাতা : এবার একটি বিরল সাদা অজগর সাপের দেখা মিললো কালিম্পঙের লিখুভির এলাকায়। উত্তর বাংলায় টানা বৃষ্টিতে তিস্তা এখন উত্তাল, সেই উত্তাল জলের স্রোতে এই সাপটি কোনও ভাবে ভেসে এই লিখুভির এলাকায় চলে এসেছে বলে স্থানীয়দের অনুমান। গভীর রাতে রাস্তার কাজ করার সময়ে সাপটিকে ১ম দেখে শ্রমিকেরাই, তাদের বক্তব্য অনুযায়ী তিস্তার একদম ধার ঘেসে পাথরের উপর দিয়ে যাচ্ছিলো সাদা রঙের এই অজগর সাপটি। অদেখা সাদা রঙের সাপটিকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়, জানা গেছে জনৈক রাধাকৃষ্ণণ পানিক্কার নামের এক স্থানীয় বাসিন্দা সাপটির ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করতেই হৈচৈ পরে যায় প্রাণী বিজ্ঞানী মহলে, কারণ বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এহেন সাদা অজগর দেখাই যায় না। ভারতে এর আগে এমন ঘটনা ঘটেছে কি না, সেটাই মনে করা যাচ্ছে না। সর্পবিশেষজ্ঞরা এই অজগরটিকে “লিউসিস্টিক” গোত্রের সাপ হতে পারে বলে জানাচ্ছেন, কারণ আলবানিজমের ক্ষেত্রে প্রাণীদেহে বিন্দুমাত্র মেলালিন বা রঞ্জক পদার্থ তৈরী হয় না। তাদের মতে প্রকৃতির কোলে এই ধরণের সাদা অজগর দেখতে পাওয়া বিরল থেকে বিরলতম বিষয়। সাপটিকে যে কোনও উপায়ে সুরক্ষিত রাখতে হবে। কারণ “লিউসিস্টিক” গোত্রের অজগর এখন ল্যাবরোটারির নিয়ন্ত্রিত পরিবেশে প্রজনন করা হয়, এমন কি বিদেশে অনেকেই ল্যাবরোটারিতে জন্ম নেয়া এ ধরণের সাদা পাইথন বাড়িতে পোষ্য হিসেবেও রাখেন। কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এমন ধরণের সাদা অজগর আমাদের দেশেতো বটেই, সারা বিশ্বে বিরল। সাপটি এখনও ওই এলাকাতেই আছে বলে অনুমান, সাপটিকে উদ্ধার করে স্থানীয় কোনো জঙ্গলে ছেড়ে তার উপর নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের বনদপ্তরের।



