পশ্চিমবঙ্গভিডিও

“মমতার নির্দেশেই…”- R.G.Kar কান্ডে ফের বিস্ফোরক অভয়ার মা !

আরজিকরে নির্যাতিতার পরিবারের দাবি, চলতি বছরের মে মাসে তারা একটি চিঠি পান। বেলগাছিয়ার রাজ্য ফরেনসিক দপ্তরের প্রাক্তন কর্মীর পরিচয় দিয়ে এক ব্যক্তি সেই চিঠিটি লেখেন। আবারো কিছুদিনের মধ্যেই একই ব্যক্তির কাছ থেকে আরও একটি চিঠি পান তাঁরা। সেই চিঠি দুটিতে ওই প্রাক্তন কর্মী দাবি করেন, এফএসএলের তিন আধিকারিকের মাধ্যমে আরজিকরের নির্যাতিতার মৃতদেহের ভিসেরা নমুনা আগে অদলবদল করা হয়।

৭এ নিউজ ডেস্ক: আরজিকর কান্ডে ( R.G.Kar Incident) যেন অভিযোগের পাহাড়! এবার মৃত তরুণীর ভিসেরা নমুনা নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee)  বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার মা। আর এই অভিযোগের মুলে রয়েছে দুটি চিঠি। আরজিকরে নির্যাতিতার পরিবারের দাবি, চলতি বছরের মে মাসে তারা একটি চিঠি পান। বেলগাছিয়ার রাজ্য ফরেনসিক দপ্তরের প্রাক্তন কর্মীর পরিচয় দিয়ে এক ব্যক্তি সেই চিঠিটি লেখেন। আবারো কিছুদিনের মধ্যেই একই ব্যক্তির কাছ থেকে আরও একটি চিঠি পান তাঁরা। সেই চিঠি দুটিতে ওই প্রাক্তন কর্মী দাবি করেন, এফএসএলের (FSL) তিন আধিকারিকের মাধ্যমে আরজিকরের নির্যাতিতার মৃতদেহের ভিসেরা নমুনা আগে অদলবদল করা হয়। তারপর সেই নমুনা, বিশ্লেষণের জন্য কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL) পাঠানো হয়।আর এই নমুনা বিকৃতির ঘটনাটি নাকি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের (TMC) নির্দেশেই ঘটেছে। বিস্ফোরক অভিযোগ সম্বলিত এ হেন চিঠি পাবার পরই বিষয়টি সিবিআইকে জানান তিলোত্তমার বাবা-মা। তবে তাদের অভিযোগ, সেই চিঠি দুটির প্রেক্ষিতে কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে উল্লিখিত চিঠিতে ভিসেরা নমুনা সংরক্ষণ প্রসঙ্গে আরও বেনিয়মের অভিযোগও করা হয়েছে। অভয়ার মা তথা পানিহাটীর (Panihati) বিধায়ক রত্না দেবনাথ জানান-” চিঠিতে বলা হয়েছে, যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তা চারদিন ল্যাবরেটরিতেই পড়েছিল। যারা নমুনা সংগ্রহ করবে তারা কোনো গ্লাভ্স পরেনি। তারা কি নিয়ম জানতো না ? নিয়ম জেনেও অনিয়ম করেছে, যাতে কোনো প্রমাণ না থাকে।” তাঁর আরও সংযোজন, ” তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে একাধিক সন্দীপ ঘোষ তৈরী হয়েছে প্রত্যেকটা মেডিক্যাল কলেজে কলেজে। থ্রেট কালচার এখনো সব কলেজেই রয়েছে। এগুলো তদন্তের আওতায় আসছে না।” সেই সঙ্গে রত্না দেবীর একেবারে সরাসরি অভিযোগ,” প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর নির্দেশেই নমুনা নষ্ট করা হয়েছে। তাঁর নির্দেশেই সব হয়েছে। সেই সঙ্গে তাঁর ভাইপো আবেশ ব্যানার্জিও আমার মেয়ের খুনের সঙ্গে যুক্ত।”

বঙ্গে বিজেপির সরকার গঠিত হবার পর আবারো শুরু হয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত। সম্প্রতি সেই তদন্তের স্বার্থে পানিহাটী শ্মশানে গিয়েছিলেন সিবিআইয়ের ৩ সদস্যের প্রতিনিধি দল। জিজ্ঞাসাবাদ করেন শ্মশান কর্মীকে। এবার সেই ধর্ষণ-খুন কান্ডের ফরেনসিক বিশ্লেষণে এলো মারাত্মক বেনিয়মের অভিযোগ। ইতিমধ্যেই চিঠি দুটি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভয়ার বাবা-মা।চিঠিতে যে বিস্ফোরক দাবি করা হয়েছে তার সত্যতা যাচাই করে আগামীতে আদালত কি নির্দেশ দেয় তার অপেক্ষায় দেবনাথ দম্পতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *