অভিষেকের বাড়িতে পুলিশ!, মনিটর নিয়ে চলে গেল কলকাতা পুলিশ
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এদিন যে পুলিশ দলটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল, তাদের মধ্যে সবাইকে নিয়মিত খাকি পোশাকে দেখা যায়নি। কিছু আধিকারিককে সাধারণ পোশাকে দেখা যায়, আবার কিছু পুলিশ সদস্য পুলিশের পরিচিত সাদা উর্দি পরে ছিলেন। এই মিশ্র পোশাকে যাওয়ায় ঘটনাটি আরও রহস্যের সৃষ্টি করেছে।
নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতনে কলকাতা পুলিশ (kolkata police)। এ দিন, বিকেল চারটে নাগাদ লালবাজার থেকে একাধিক পুলিশ কর্তারা পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পুলিশ কর্মকর্তারা আসার পরেই তাদের মধ্যে তিনজন বাড়ির ভিতরে প্রবেশ করেন এবং সেখানে কিছু সময় অপেক্ষা করার পর পুলিশকর্মীরা যখন বাসভবন থেকে বেরিয়ে আসেন, তখন তাদের হাতে একটি মনিটর দেখা যায়। সেই মনিটরটি তারা একটি সাদা রঙের গাড়িতে তুলে দেন, যেটিতে ‘কলকাতা পুলিশ’ লেখা ছিল। মনিটরটি ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। এই ঘটনার কিছু মুহূর্ত পরেই দেখা যায় যে বাড়ির অন্যান্য সদস্যরাও অন্য একটি গাড়িতে করে বেরিয়ে যান । তবে, ঠিক কি কারণে পুলিশের এই অভিযান তা জানা যায়নি।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এদিন যে পুলিশ দলটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল, তাদের মধ্যে সবাইকে নিয়মিত খাকি পোশাকে দেখা যায়নি। কিছু আধিকারিককে সাধারণ পোশাকে দেখা যায়, আবার কিছু পুলিশ সদস্য পুলিশের পরিচিত সাদা উর্দি পরে ছিলেন। এই মিশ্র পোশাকে যাওয়ায় ঘটনাটি আরও রহস্যের সৃষ্টি করেছে।
তবে, ঠিক কি কারণে পুলিশ সেখানে গিয়েছিল, সে বিষয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি। পুলিশ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো প্রকার স্পষ্ট মন্তব্য করা হয়নি, যার ফলে বিষয়টি ধোঁয়াশাপূর্ণ রয়ে গেছে।
কলকাতা পুরসভা সূত্রে খবর, কলকাতা পুর আইনের ৪০০ (১) ধারা অনুযায়ী, ১৮৮/এ হরিশ মুখার্জি রোড এবং ১২১ কালীঘাট রোডে অবস্থিত ‘অভিষেক হার্ডওয়্যার’ নামক একটি দোকান, যেটি আদতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা একটি বাড়ির অংশ, সেখানে কিছু অবৈধ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুরসভা থেকে একটি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দেওয়ার জন্য কিছু সময় চেয়েছিলেন। আজ ডায়মন্ড হারবারের এই তৃণমূল সাংসদ পুরসভার সেই চিঠির উত্তর দিয়েছেন। আর তার মধ্যে আজই পুলিশ আধিকারিকদের আচমকা অভিষেকের বাড়িতে যাওয়ার ঘটনায় জল্পনার সৃষ্টি হয়েছে ।



