কলকাতা

হাওয়ায় দুলছে মেসি মূর্তি ! আতঙ্কে কাঁটা লেকটাউনবাসী

মূর্তির ‘ফাউন্ডেশন বোল্ট’-এ সমস্যা রয়েছে এবং মূর্তিটি বর্তমানে বিপজ্জনক অবস্থায় আছে এবং যে কোনও মুহূর্তে এটি পড়ে যেতে পারে।ইতিমধ্যেই এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি আধিকারিকদের মতে ,মূর্তিটিকে দ্রুত ওই স্থান থেকে সরিয়ে নেওয়া উচিত। সূত্রের খবর অনুযায়ী , সম্ভবত সোমবার রাতেই মূর্তিটি ভেঙে ফেলা হতে পারে।

নিজস্ব সংবাদদাতা : গত ৫ মাস আগে কলকাতা সফরে এসে নিজের হাতেই নিজের মূর্তি উদ্বোধন করেছিলেন লিওনেল মেসি। লেকটাউনের যে অংশে ভিআইপি রোড পারাপারের জন্য ভূগর্ভস্থ পথ তৈরি করা হয়েছে, ঠিক তার উপরের অংশে মেসির মূর্তিটি স্থাপন করেছিলেন তৎকালীন দমকলমন্ত্রী সুজিত বসু। এই মূর্তি নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর, তবে বর্তমানে মূর্তিটি এমন অবস্থায় পৌঁছেছে যে, যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। সামান্য বাতাসেই মূর্তিটি দুলছে। এর ফলে লেকটাউনের অত্যন্ত ব্যস্ত একটি মোড়ে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তাঁরা জানিয়েছেন যে, মেসির মূর্তিটি সামান্য হাওয়া দিলেও দুলছে এবং এটি যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে।
অবস্থা হাতের বাইরে চলে যাওয়ার আগেই পূর্ত (PWD) দফতরের ইঞ্জিনিয়ার ও সরকারি আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন লেকটাউন থানার পুলিশ এবং বিষয়টি খতিয়ে দেখে তারা জানান , মেসির এই মূর্তিটির অবস্থা ভালো নয়। সামান্য বাতাসেই এটি দুলছে, আর যদি ঝড় হয়, তাহলে মূর্তিটি মুখ থুবড়ে পড়তে পারে। অভিযোগ উঠেছে যে, মূর্তিটি ফাইবারের দিয়ে তৈরি এবং এর ভেতরের বেশিরভাগ অংশই ফাঁপা। এমনকি, যে ভিত্তির উপর মূর্তিটি দাঁড়িয়ে আছে, সেটিও যথাযথভাবে তৈরি করা হয়নি।
পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে , মূর্তির ‘ফাউন্ডেশন বোল্ট’-এ সমস্যা রয়েছে এবং মূর্তিটি বর্তমানে বিপজ্জনক অবস্থায় আছে এবং যে কোনও মুহূর্তে এটি পড়ে যেতে পারে।ইতিমধ্যেই এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি আধিকারিকদের মতে ,মূর্তিটিকে দ্রুত ওই স্থান থেকে সরিয়ে নেওয়া উচিত। সূত্রের খবর অনুযায়ী , সম্ভবত সোমবার রাতেই মূর্তিটি ভেঙে ফেলা হতে পারে।
কার্যতই আতঙ্কের মধ্যে দিন গুজরান করছেন স্থানীয় বাসিন্দারা, এয়ারপোর্ট সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার ওপরে এমন ভয়াবহ পরিস্থিতি কেন হলো তা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত বড় একটি মূর্তি রাস্তার পাশে তৈরি করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা বিধিগুলি মানা হয়নি, পূর্ত (PWD) দফতরের অনুমতি অথবা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) ছাড়াই এই মূর্তিটি তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, মাত্র কদিন আগেই জেলযাত্রা হয়েছে এই মূর্তিটির প্রতিষ্ঠাতা তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রি সুজিত বসুর আর তারপরেই মেসি মূর্তির এমন দুলে ওঠায় ভয়ের মধ্যেই দিন গুজরান করছেন লেকটাউনবাসী।

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *