কলকাতা

অবশেষে এলো ‘স্বস্তির’ পূর্বাভাস, আগামী বুধবার থেকেই আবহাওয়া বদলের সম্ভাবনা,কবে থেকে বৃষ্টি ?

বুধবার থেকে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সব জেলারই কিছু স্থান। সেই সঙ্গে সেদিন হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া সহ একাধিক জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার সমস্ত জেলারই বেশ কয়েকটি জায়গায় রয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির আভাস রয়েছে। আগামী বুধবার দুই বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা : গরমের তীব্র দাবদাহ থেকে কি মুক্তি মিলতে চলেছে ? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অন্তত তেমনটাই বলছে। আগামী বুধবার থেকে কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া সহ গোটা দক্ষিণবঙ্গেই আবহাওয়া বদলের আভাস দিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। একদিকে অস্বস্তিকর আবহাওয়া অন্যদিকে রোদের চোখ রাঙানি- জোড়া ফলায় নাভিশ্বাস উঠছে আট থেকে আশির। আর তার মধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে এলো বহু প্রতীক্ষিত বৃষ্টির পূর্বাভাস। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলার এক দুটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সব জেলারই কিছু স্থান। সেই সঙ্গে সেদিন হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া সহ একাধিক জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার সমস্ত জেলারই বেশ কয়েকটি জায়গায় রয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির আভাস রয়েছে। আগামী বুধবার দুই বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে কলকাতার জন্য আপাতত নেই কমলা সতর্কতা। কিন্তু বৃহস্পতিবার অন্যান্য জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগণার জন্যও থাকছে কমলা সতর্কতা। সবমিলিয়ে আগামী সপ্তাহের আবহাওয়া যে স্বস্তিদায়ক হতে চলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে তা স্পষ্ট। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী শনিবার পর্যন্ত রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী ২ দিনে সর্বোচ্চ তাপমাত্রায় কোনো হেরফের না হলেও তারপরের তিনদিনে ২-৩ ডিগ্রি পারদ পতন হতে পারে।মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *