কলকাতা

পূর্বাভাস সত্যি করে ঝেঁপে বৃষ্টি তিলোত্তমায়, স্বস্তিতে শহরবাসী

এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের ছটি জেলায় চরম দুর্যোগের আশঙ্কা করে লাল সতর্কতা (Red Alert) জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা বাতাস বইতে পারে, এবং হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের আরও জানিয়েছে, শুক্রবারের পর শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা : বেশকিছু দিন ধরেই তীব্র গরমে নাজেহাল অবস্থা ছিল কলকাতাবাসীর, চাতক পাখির মতোই প্রার্থনা ছিল কয়েক ফোঁটা বৃষ্টির। আর শেষ পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে বৃষ্টি নামলো তিলোত্তমায়।
সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। মধ্য দুপুরেই প্রবল ঝড়কে সঙ্গী করে দেখা দেয় ভারী বৃষ্টি। আর ভ্যাপসা গরম থেকে অনেকটাই স্বস্তি পায় শহর কলকাতা।
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আজ , শুক্রবার দুপুর ২টো বেজে ৪৫ মিনিট থেকে ২টো বেজে ৪৭ মিনিটের মধ্যে আলিপুরে ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ৮৮ কিলোমিটার। একই সময়ে দমদমে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার, যা ২টো বেজে ২৯ মিনিট থেকে ২টো বেজে ৩০ মিনিটের মধ্যে রেকর্ড করা হয়েছে।
শুধু কলকাতা নয়, হাওড়া এবং হুগলি থেকেও ঝড়ের তাণ্ডব ও বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে।
আর এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের ছটি জেলায় চরম দুর্যোগের আশঙ্কা করে লাল সতর্কতা (Red Alert) জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা বাতাস বইতে পারে, এবং হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের আরও জানিয়েছে, শুক্রবারের পর শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবারের পর থেকে ঝড়বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে। এই বৃষ্টিপাতের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আজ সকালেই আলিপুর আবহাওয়া অফিসের পক্ষ থেকে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা জানিয়ে একটি হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। সেই পূর্বাভাস সত্যি করেই কালবৈশাখী আছড়ে পড়ে তিলোত্তমার বুকে। সল্টলেক থেকে ধর্মতলা, ডানলপ , সোদপুর অথবা যাদবপুর – মুহূর্তের মধ্যে শহর ও শহরতলীর অনেক এলাকাই জলের তলায় চলে যায়।
গত কয়েক দিন ধরে দিনের বেলায় তীব্র রোদ এবং রাতে বিপাশা গরম অনুভূত হয়েছে । সেই পরিস্থিতিতে হঠাৎ করে এই বৃষ্টিতে স্বস্তিতে শহরবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *