ভোটের আগেই ভয়ের পরিবেশ ক্যানিং পূর্বে! পুলিশ বনাম আরাবুল, উত্তপ্ত পরিস্থিতি
আরাবুল ইসলামের অভিযোগ, উর্দিধারীদের উপেক্ষা করেই বেশ কিছু ব্যক্তি হাতে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে চড়াও হয় তার গাড়ির ওপর। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। বরাতজোরে রক্ষা পান তিনি। তবে এদিনের হামলার ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মীর আহত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। আর এই হামলার অভিযোগকে সামনে রেখে আরাবুলের নেতৃত্বে এদিন ঘটকপুকুর চৌমাথায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আইএসএফ কর্মীরা।
নিজস্ব সংবাদদাতা : ভোটের আগেই উত্তপ্ত ক্যানিং পূর্ব। প্রথমে সেই বিধানসভা এলাকার আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুরের অভিযোগ আর তারপর সেই ঘটনার প্রতিবাদে আরাবুলের নেতৃত্বে দলীয় কর্মীদের বিক্ষোভ – দিনভর দফায় দফায় উত্তেজনা ছড়ালো ক্যানিং পূর্ব এলাকায়। এদিন ওই বিধানসভা এলাকার দেউলী ১নং অঞ্চলের আঁখড়াতলায় প্রচার করছিলেন আরাবুল। সেই সময় আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। তবে আরাবুল ইসলামের অভিযোগ, উর্দিধারীদের উপেক্ষা করেই বেশ কিছু ব্যক্তি হাতে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে চড়াও হয় তার গাড়ির ওপর। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। বরাতজোরে রক্ষা পান তিনি। তবে এদিনের হামলার ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মীর আহত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। আর এই হামলার অভিযোগকে সামনে রেখে আরাবুলের নেতৃত্বে এদিন ঘটকপুকুর চৌমাথায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আইএসএফ কর্মীরা। আর এই পথ অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন আরাবুল। সেই সঙ্গে পুলিশ কর্মীদের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন আরাবুলের অনুগামীরাও।
ভোটের আগেই ভয়ের পরিবেশ ক্যানিং পূর্বে। পরবর্তীতে এদিনের ঘটনার প্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন সেটাই এখন দেখার।



