পশ্চিমবঙ্গ

খড়দহে প্রচারে বেরিয়ে মুখোমুখি তৃণমূল ও বিজেপি প্রার্থীর সৌজন্য বিনিময়

প্রচার চলাকালীন মুখোমুখি তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত এবং বিজেপি প্রার্থী ডঃ কল্যাণ চক্রবর্তী, উষ্ণ আলিঙ্গনে রাজনৈতিক সৌজন্য বিনিময়ের ছবি ধরা পড়লো খড়দহে

নিজস্ব সংবাদদাতা: একেবারে দোরগোড়ায় এসে পড়েছে অষ্টাদশ বিধানসভা নির্বাচন (Election 2026), আর সে কারণেই এই মুহূর্তে রাজ্যজুড়ে সমস্ত রাজনৈতিক দলেরই নির্বাচনী প্রচার তুঙ্গে। আর প্রচার চলাকালীন সব দলের প্রার্থীদের তরফেই বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে বিষোদ্গারও চলছে সমান তালে। তবে তার মধ্যেও প্রচারের সময়ে আচমকাই বিরোধী দলের প্রার্থীর মুখোমুখি হয়ে পড়লে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময়ের ঘটনাও এ রাজ্যে বিরল নয়। তেমন ঘটনারও সাক্ষী থেকেছি আমরা। এদিন ফের তেমনই ছবি দেখা গেলো খড়দহে(Khardaha)। প্রচারের ফাঁকে সাক্ষাৎ হয়ে যাওয়ায় রাজনৈতিক সৌজন্য বিনিময় করতে দেখা গেলো খড়দহের তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) প্রার্থীকে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী আগামী ২৯শে এপ্রিল নির্বাচন খড়দহ বিধানসভা কেন্দ্রে। স্বাভাবিকভাবেই জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। আর এদিন প্রচার চলাকালীন রাস্তায় হঠাৎ দেখা হলো খড়দহের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত ও বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তীর। আর দেখা হওয়া মাত্রই একে অপরকে উষ্ণ আলিঙ্গন করলেন এবং দুজনেই দুজনের শারীরিক সুস্থতার খোঁজখবর নিলেন। পাশাপাশি হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করলেন একে অপরের সঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *