পশ্চিমবঙ্গ

কর্মী-সমর্থকদের তুমুল উৎসাহে বর্ণাঢ্য প্রচার অব্যাহত অদিতি মুন্সীর

সদ্য মা হয়েও সংসার ও রাজনৈতিক প্রচার ২টোই সমান দক্ষতায় সামলাচ্ছেন রাজারহাট-গোপালপুরের TMC প্রার্থী অদিতি মুন্সী

নিজস্ব সংবাদদাতা : নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি মাসেই ২৩ এবং ২৯শে এপ্রিল ২ দফায় হতে চলেছে অষ্টাদশ বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ পর্ব। সেই অনুযায়ী আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে। আর রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফা অর্থাৎ ২৩শে এপ্রিল ১৫২টি আসনে এবং ২৯শে এপ্রিল ১৪২টি আসনে ভোট গ্রহণ করা হবে। ২য় দফার ১৪২টি আসনের মধ্যে পড়ছে রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রটিও। আর এই কেন্দ্রে এবারেও তৃণমূল কংগ্রেস (TMC) ভরসা রেখেছে বিদায়ী বিধায়ক সঙ্গীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) উপরেই। সদ্য মা হয়েছেন তিনি, কিন্তু প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই সন্তান এবং সংসার সামলেও প্রচারে খামতি রাখছেন না অদিতি মুন্সী। বিদায়ী বিধায়ক হিসেবে তার পরিচিত রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডে-ওয়ার্ডে ঘুরে ঘুরে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ করছেন তিনি। এদিনও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কেষ্টপুরের ২৪ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ন এলাকায় সাধারণ মানুষের কাছে পৌঁছে নির্বাচনী প্রচার কর্মসূচী সারতে দেখা গেলো তাকে, সঙ্গে ছিলেন কেষ্টপুরের ২৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ৪ নম্বর বোরো চেয়ারম্যান মনীষ মুখার্জী,অন্যান্য নেতৃত্ব সহ উচ্ছসিত কর্মী-সমর্থকেরা। এদিনের প্রচারযাত্রা শুরুর আগে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে প্রথমে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন প্রার্থী অদিতি মুন্সী। এরপর ঢাকের বাদ্যি, ধামসা-মাদলের তালে আদিবাসী শিল্পীদের নৃত্য সহ অন্যান্য বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের তালে উৎসাহিত কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত সুসজ্জিত মিছিলের মাধ্যমে ২৪ নম্বর ওয়ার্ডের গোটা এলাকাজুড়ে প্রচার চালালেন তিনি। অলিতে-গলিতে প্রচার চলাকালীন কেউ মালা পড়িয়ে,শঙ্খ বাজিয়ে অদিতি মুন্সীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ওই এলাকার বাসিন্দারা।

বাংলার কীর্তন এবং ভক্তিমূলক গানে স্বমহিমায় সুপরিচিত এবং প্রতিষ্ঠিত শিল্পী যে ঢাক বাজাতেও যথেষ্ট পটু এদিন তারও প্রমান মিললো । নিজেই ঢাক বাজিয়ে সকলকে আরও উদ্দীপ্ত করে তোলেন সঙ্গীত শিল্পী-প্রার্থী অদিতি মুন্সী, যা এদিনের বর্ণাঢ্য প্রচারযাত্রায় নতুন মাত্রা যোগ করে। ৫ বছর যথেষ্ট নয় ১টা গোটা বিধানসভার সম্পূর্ণ কাজ করার জন্য। এটা যদি কেউ করেছে বলে থাকে তাহলে তার কাছে ভূতের রাজার বর রয়েছে, প্রচার চলাকালীন সংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট ভাবেই জানান অদিতি মুন্সী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *