আগামী জুন থেকে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প , কিভাবে আবেদন করবেন- জেনে নিন
আয়ুষ্মান ভারত প্রকল্প হলো কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা। দেশের অন্যান্য রাজ্যে এই প্রকল্প আগে থেকেই চালু থাকলেও, পশ্চিমবঙ্গবাসী এতদিন এই প্রকল্পের সুবিধা পাননি। তবে ক্যাবিনেট বৈঠকের পর জানানো হয়েছে,আগামী জুন মাসের ১ তারিখ থেকে রাজ্যে শুরু হতে চলেছে এই প্রকল্প।

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত, জানানো হয়েছিল এই মুহূর্তে যাঁরা পূর্বতন সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সঙ্গে যুক্ত, তাঁরাও ‘আয়ুষ্মান ভারতে’র সুবিধা পাবেন। তবে ধাপে ধাপে এগোবে গোটা প্রক্রিয়া।
আয়ুষ্মান ভারত প্রকল্প কি ?
আয়ুষ্মান ভারত প্রকল্প হলো কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা। দেশের অন্যান্য রাজ্যে এই প্রকল্প আগে থেকেই চালু থাকলেও, পশ্চিমবঙ্গবাসী এতদিন এই প্রকল্পের সুবিধা পাননি। তবে ক্যাবিনেট বৈঠকের পর জানানো হয়েছে,আগামী জুন মাসের ১ তারিখ থেকে রাজ্যে শুরু হতে চলেছে এই প্রকল্প। সেইদিন থেকেই যোগ্যরা এই প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার সময় কিছু দরকারি কাগজপত্র হাতের কাছে রাখতে হবে।
- আবেদনকারীর আধার কার্ড
- আবেদনকারীর রেশন কার্ড
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
আবেদনের পদ্ধতি:
আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতেই হবে আর এই যোগ্যতাগুলো থাকলে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করা সম্ভব।
অনলাইন পদ্ধতি:
যদি আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হন, তাহলে অনলাইনে আবেদন করার জন্য আয়ুষ্মান অ্যাপ বা সেতু পোর্টাল ব্যবহার করতে পারেন। এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে খুব সহজেই আপনি আবেদন করতে পারবেন।
প্রথমে, ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর, যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে, সেগুলো আপলোড করে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে হবে। সবশেষে, আপলোড করা নথিগুলো ভালোভাবে দেখে নিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আপনার দেওয়া সমস্ত তথ্য যাচাই-বাছাই করার পর যদি আপনার আবেদন অনুমোদন পায়, তাহলে আপনি আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন।
অফলাইন পদ্ধতি:
অফলাইনে আবেদন করার জন্য, আপনার কাছাকাছি থাকা আয়ুষ্মান প্রকল্পের তালিকাভুক্ত কোনো হাসপাতাল অথবা যেকোনো সাধারণ পরিষেবা কেন্দ্রে (CSC) যেতে হবে। সেখানে আপনার আধার কার্ড এবং রেশন কার্ড জমা দিতে হবে। সেখানকার কর্মীরা আপনার বায়োমেট্রিক তথ্য বা ওটিপি-র মাধ্যমে ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করে আয়ুষ্মান কার্ড তৈরি করতে সাহায্য করবেন। আপনার আবেদন অনুমোদিত হলে, আপনি সরাসরি পোর্টাল বা অ্যাপ থেকে নিজের আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন।



