কলকাতা

রাজ্য বিধানসভায় মনোনয়ন জমা দিলেন কোয়েল মল্লিক সহ বাকী প্রার্থীরা

রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে তৃণমূলের ৪ প্রার্থীর মনোনয়ন সংক্রান্ত কাজ শুরু হয়। এরপর বিধানসভার সচিব তথা রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের কাছে নিজেদের মনোনয়ন পত্র জমা দেন তারা। অন্যদিকে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী রাহুল সিনহাও।

পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন রাজ্যসভার নির্বাচনের ৫ প্রার্থী। তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমার, আইনজীবী মেনকা গুরুস্বামী এবং রাজ্যের মন্ত্রী তথা প্রখ্যাত সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়। অন্যদিকে পদ্মশিবিরের পক্ষ থেকে একমাত্র প্রার্থী হয়েছেন রাহুল সিনহা।

এদিন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে তৃণমূলের ৪ প্রার্থীর মনোনয়ন সংক্রান্ত কাজ শুরু হয়। এরপর বিধানসভার সচিব তথা রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের কাছে নিজেদের মনোনয়ন পত্র জমা দেন তারা। আর শাসক দলের ৪ প্রার্থীর মনোনয়ন জমার সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্যরা। অন্যদিকে বিজেপি প্রার্থী রাহুল সিনহাও বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে গিয়ে এদিন শুরু করেন তাঁর মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি পর্ব। আর তারপর তিনিও শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেন।

আজ ছিল মনোনয়ন পত্র পেশ করার শেষ দিন। ৫ টি আসনে রাজ্যসভা নির্বাচন হওয়ার কথা। যেহেতু পাঁচ জন প্রার্থীরই মনোনয়ন জমা পড়েছে তাই এবার আর প্রতিদ্বন্দ্বিতার অবকাশ নেই। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন পেরোলেই পাঁচ প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে জয়ের শংসাপত্র। এপ্রিল থেকে শুরু হবে রাজ্যসভার নয়া সাংসদদের কাজের মেয়াদ। ২০৩২ র এপ্রিল মাসে শেষ হবে এই মেয়াদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *