পশ্চিমবঙ্গ

ফের ভোটমুখী বঙ্গে উদ্ধার তাজা বোমা ! এবার কি আপনার এলাকায় ?

নৈহাটী পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আর.বি.সি.রোডের একটি হার্ডওয়ার দোকানের পাশেই থাকা পরিত্যক্ত বাথটাবের মধ্যে একাধিক তাজা বোমা দেখতে পান এক স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে নৈহাটী থানার পুলিশ

অব্যাহত বোমা উদ্ধারের ঘটনা। এবারের নৈহাটীতে যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের উল্টোদিক থেকে উদ্ধার হলো ৪ টি তাজা বোমা।

সূত্রের খবর নৈহাটী পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আর.বি.সি.রোডের একটি হার্ডওয়ার দোকানের পাশেই রয়েছে একটি পরিত্যক্ত বাথটব। আর সেই বাথটবের পাশে থাকা কলে এদিন সকালে স্নান করতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয় এক স্থানীয় বাসিন্দার। পরিত্যক্ত বাথটবের মধ্যে একাধিক তাজা বোমা দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে ঘটনাটি জানানো হয় স্থানীয় তৃণমূল কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তীকে। পাশাপাশি খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে নৈহাটী থানার পুলিশ। জনবহুল এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

আর সেই সঙ্গে এদিনের ঘটনার প্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দলীয় কার্য্যালয়ের উল্টো দিক থেকে বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে বিরোধী শিবিরের যোগসূত্র থাকার অভিযোগ করেছেন স্থানীয় কাউন্সিলর। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতার দাবি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্যই বোমাগুলি মজুত করেছিল ঘাসফুল শিবির। সবমিলিয়ে ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় ক্রমশই চড়ছে নৈহাটির রাজনীতির পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *