বিনোদন

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী, শুটিংয়ে গিয়ে অঘটন !

৪৩বছর বয়সে মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। স্টার জলসায় 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছিলো। আর সেই ধারাবাহিকের শুটিং করতে গিয়ে তালসারিতে তলিয়ে গিয়ে প্রাণ হারালেন অভিনেতা।

নিজস্ব সংবাদদাতা: টলিউডে শোকের ছায়া।৪৩বছর বয়সে মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। স্টার জলসায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছিলো। আর সেই ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল। আর সেখানেই আচমকাই জলে তলিয়ে যান তিনি বলে খবর সূত্রের। পরবর্তীতে টেকনিশিয়ানদের তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে। তবে শেষ রক্ষা আর হয় না। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, জলে ডুবে মৃত্য হয়েছে অভিনেতার। এদিনের মর্মান্তিক ঘটনার জেরে শোকস্তব্ধ তাঁর সহকর্মী থেকে অনুরাগী মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *